‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মৌলবাদীদের গালে বিরাশি সিক্কার চড়। জনপ্রিয় গায়ক মেজবাহ রহমানের ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের রিল বানিয়ে মৌলবাদীদের রোষে পড়া ফেঞ্চুগঞ্জের হিন্দু শিক্ষিকা বিউটি রানি পাল সিলেট জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষিকার সম্মান পেলেন। ২০২৬ সালের জন্য সিলেট তাঁকে এই সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম এ খবর জানিয়েছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী বিউটি রানি পাল ২০২৩ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন।

গত ২৩ জুলাই ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানি পাল বিখ্যাত শিল্পী মেজবাহ রহমানের জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে…’ গানের সঙ্গে একটি রিল ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই তাঁকে নিয়ে সমালোচনা শুরু হয়। মুসলিম মৌলবাদীরা ওই শিক্ষিকার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান। যদিও সহকর্মী সহ দেশের বিভিন্ন স্থানের শিক্ষকরা একই গান ব্যবহার করে রিল তৈরি করে বিউটি পালের পাশে দাঁড়ান। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, ‘বাংলাদেশ কি সত্যিই আফগানিস্তান হয়ে উঠল? হিন্দু শিক্ষিকা বলেই কী বিউটি পাল কটাক্ষের শিকার?’

তাঁর গান নিয়ে ভিডিও রিল তৈরি করার জন্য বিউটি পাল মৌলবাদী ও সরকারের রোষানলে পড়ায় মুখ খুলেছিলেন ‘শ্রাবণের মেঘগুলো’র শিল্পী মেজবাহ রহমান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এটা বর্ষা ও প্রকৃতির একটি চিরন্তন গান। ১৯৮৯ সালে আমরা গানটি তৈরি করি, ১৯৯০ সালে প্রকাশ করি। ৩৬ বছর পরও এর আবেদন কমেনি। সাম্প্রতিক সময়ে মানুষ প্রতিবাদের ভাষা হিসেবেও গানটি ব্যবহার করছে, যা আমার কাছে অন্যরকম অনুভূতির। সমাজে বাবা-মায়ের পর শিক্ষকদের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। শিক্ষকদের অবশ্যই শিক্ষার্থীদের সামনে দায়িত্বশীল আচরণ করতে হয়। তবে এই ভিডিও-কে কেন্দ্র করে যেভাবে সমালোচনা করা হচ্ছে, তা কোনও মতেই গ্রহণযোগ্য নয়। কেননা, ভিডিয়োটিতে কোনও আপত্তিকর বা নেতিবাচক বিষয় নেই। একটি সাধারণ ভিডিও কীভাবে অনৈতিকতা হয়ে গেল তা বোধগম্য নয়।’ হিন্দু শিক্ষিকা বিউটি পালের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার আর্জি জানিয়ে শিল্পী বলেন, ‘ভিডিও বানানোর জন্য যদি ওই শিক্ষিকার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়, সেটি সঠিক হবে না। বিষয়টিকে নমনীয়ভাবে দেখা উচিত। কারণ ভিডিওটি আপত্তিকর নয়।’

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা