ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পুকুরে স্মান করতে নামার মুখেই ঝাঁকে-ঝাঁকে ভীমরুলের আক্রমণে ক্ষতবিক্ষত হচ্ছিল নাতনি। আদরের নাতনির চি‍ৎকার শুনে বাঁচাতে ছুটে গিয়েচিলেন দিদিমা। ভীমরুলের হুল বেঁধানোর হাত থেকে রেহাই পেলেন না। তাঁকেও কামড়ে ক্ষতবিক্ষত করে দিল বিষাক্ত পোকার দল। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে নাতনি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় দিদিমাকে। যদিও আপ্রাণ চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি চিকি‍ৎসকরা। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামে। ভীমরুলের হুলে দিদিমা-নাতনির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নাওগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মঞ্জুরুল হক জানান, মা ঢাকার পোশাক কারখানায় চাকরি করার সুবাদে দাদু বাড়িতেই থাকত পাঁচ বছরের আদিবা। বাড়ির পাশেই বাসা বেঁধেছিল ভীমরুলের দল। এদিন সকালে বাড়ির পাশের পুকুরে স্নান করতে নেমেছিল আদিবা। ঠিক তখনই তাকে আক্রমণ করে ভীমরুলের দল। সারা শরীরে বিষাক্ত হুল বিঁধিয়ে দেয়। আদিবার আর্ত চি‍ৎকার শুনে দৌড়ে যান দিদিমা সুমুরি বেগম (৬২)। গিয়ে দেখেন ভীমরুলের দল ছেঁকে ধরেছে আদিবাকে। নাতনিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ভীমরুলের হামলার মুখে পড়েন সুমুরি বেগম।

সুমুরি বেগম ও আদিবার চি‍ৎকার শুনে স্থানীয়রা ছুটে যান। ততক্ষণে ভীমরুলের হুলে নিস্তেজ হয়ে পড়েছে ছোট্ট আদিবা। দিদিমা সুমুরি বেগমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল সাড়ে তিনটে নাগাদ চিকি‍ৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র