ঝাড়ফুঁকের নামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৫৫ বছরের ‘ভণ্ড’ তান্ত্রিক

ভূতে ধরেছে, ঝাড়ফুঁকের নামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৫৫ বছরের 'ভণ্ড' তান্ত্রিক। চাঞ্চল্যকর ঘটনা উত্তরপ্রদেশের বান্দায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভূতে ধরেছে, ঝাড়ফুঁকের নামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৫৫ বছরের ‘ভণ্ড’ তান্ত্রিক। চাঞ্চল্যকর ঘটনা উত্তরপ্রদেশের বান্দায়। সভ্যতা আর কিছুদিন পরেই ২০২৭ সালে পাড়ি দেবে, কিন্তু এখনও দেশের কিছু কিছু জায়গায় তন্ত্রসাধনার চল রয়েছে। মাঝে মধ্যেই খবরে আসে, ডাইনি সন্দেহে পিটিয়ে হত্যা করা হচ্ছে মহিলাকে। আবার কখনও শোনা যায়, সন্তানের আশায় তান্ত্রিকের কাছে গিয়ে ধর্ষণের শিকার হচ্ছেন কোনও গৃহবধূ।

তবে এবার মারাত্মক ঘটনা ঘটল যোগী রাজ্যে। বান্দা জেলার নারাইনি এলাকায় ঘটনাটি ঘটেছে। ঝাড়ফুঁকের নামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ করল এক ভণ্ড তান্ত্রিক। সূত্রের খবর, ওই কিশোরী দীর্ঘদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। তাই তাঁর বাড়ির লোকেদের ধারণা ছিল, তাঁকে কোনও অলৌকিক শক্তি গ্রাস করেছে। এর চিকিৎসা ঝাড়ফুঁকের মাধ্যমেই সম্ভব। তাই মেয়ের ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসার জন্যে ওই তান্ত্রিকের কাছে নিয়ে যায় কিশোরীর মা।

আরও পড়ুনঃ মধ্যমগ্রামে মহিলার থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা

অভিযোগ, চিকিৎসার সময়েই কোনভাবে প্রলুব্ধ করে কিশোরীকে ধর্ষণ করেছে তান্ত্রিক। মেয়ে আরও অসুস্থ হয়ে গিয়েছে। তার হাতে পায়ে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। এরপরেই বিসন্দা থানায় ওই তান্ত্রিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন কিশোরীর মা। পুলিশ তদন্তে নেমে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে ওই তান্ত্রিককে গ্রেফতার করে। পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তের নাম পরশুরাম যাদব এবং তিনি ইতারা মিলাউলি গ্রামের বাসিন্দা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাওয়ারি গ্রামের কাছ থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। চিকিৎসার সময় কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। আপাতত নির্যাতিতাকে মেডিক্যাল পরীক্ষার জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ এখন ঘটনাটির পুরো বিষয় খতিয়ে দেখছে। তবে আইন অনুসারে, নির্যাতিতার নাম প্রকাশ্যে আনেনি পুলিশ। 

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের