দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংহতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো শুরু হতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মায়ের আগমনকে ঘিরে সেজে উঠছে শহর। তবে এর মধ্যেই দক্ষিণ কলকাতার নামকরা ক্লাবে ঘটে গিয়েছে চাঞ্চল্যকর ঘটনা।  মধ্য রাতে হরিদেবপুরের অজেয় সংহতি ক্লাবে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠেছে। পুজোর ঠিক আগে এই ঘটনাকে ঘিরে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য।  

অভিযোগ, পুজোর প্রস্তুতি চলাকালীন আচমকাই কয়েকজন ব্যক্তি ক্লাবে ঢুকে তাণ্ডব চালান। ক্লাবের বিভিন্ন অংশে ভাঙচুর চালানো হয় বলেও জানা গিয়েছে। বাধা দিতে গেলে সদস্যদের উপরও হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। পুজোর মুখে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে ক্লাব সদস্যদের মধ্যে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঠিক কী কারণে এই হামলা, কারা এর সঙ্গে জড়িত এবং ঘটনার নেপথ্যে কোনও পুরনো বিবাদ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।  

আরও পড়ুন: ডানকুনিতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি, পলাতক দুষ্কৃতীরা

হামলার সময় আহত  অরিজিৎ নন্দী বলেছেন, ‘কোনও রাজনৈতিক রঙ দেখে নয়। যে ক্লাবটাকে আমরা তৈরি করেছি। তিলে তিলে পুজোটাকে বড় করেছি, সেটাকে ভেঙে দিয়েছে। সমস্ত সিসিটিভির ড্রাইভ নিয়ে চলে গিয়েছে। ক্লাবে গেলেই বুঝতে পারবেন যে ক্লাবটাকে ভেঙে দিয়ে গিয়েছে। আমি নিজের শরীর নিয়ে চিন্তিত নই, আমার ক্লাবটাকে নিয়ে চিন্তিত। অজেয় সংহতি ক্লাব কলকাতার অন্যতম বড় পুজো। সেই ক্লাবের পুজো নিয়ে চিন্তিত।’ 

 

 

খেলতে গিয়েই বিপত্তি! ২০০ ফুট গভীর বোরওয়েলে পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর

অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে উত্তর কোরিয়াকে হারিয়ে জয়ী স্পেন

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

গাড়িতে হামলা, নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে ছুটলেন কুণাল ঘোষ

বারান্দায় ছেলের নিথর দেহ, পাশে বসে মদ্যপ মা! পরকীয়ায় বাধা দেওয়ায় সন্তানকে খুন?

‘পা ভাঙা ছিল, ব্যবহার করা হয়েছিল বন্দুক’, সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বিস্ফোরক দাবি দিদি শ্বেতার

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

SRFTI-তে অশান্তির পর কড়া নির্দেশিকা, তিনটি পৃথক এফআইআর দায়ের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

পানশালায় হঠাৎ বন্দুকবাজের হামলা, পার্টি করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন

ASIAN GAMES 2026: বৃষ্টিতে ভেস্তে গেল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ, সেমিতে ভারত

দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংহতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা