‘বেঁচে ফিরবে বাবা’, চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখল পরিবার

বৃদ্ধ মারা গিয়েছেন বহুদিন, কিন্তু বিশ্বাস তিনি বেঁচে উঠবেন, তাই তাঁর মরদেহটি প্রায় চার বছর ধরে ফ্রিজারে লুকিয়ে রেখেছিল পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃদ্ধ মারা গিয়েছেন বহুদিন, কিন্তু বিশ্বাস তিনি বেঁচে উঠবেন, তাই তাঁর মরদেহটি প্রায় চার বছর ধরে ফ্রিজারে লুকিয়ে রাখল পরিবার। হ্যাঁ, এবার অন্ধবিশ্বাস আর কুসংস্কারের এক আশ্চর্যজনক প্রতিফলন ঘটল মুম্বইয়ে। পুলিশ সম্প্রতি বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে। সূত্রের খবর, মুম্বইয়ের মালাড পূর্বের কুরার এলাকার বাসিন্দা ছিলেন ওই বৃদ্ধ, বয়স ৮০ বছর। ২০২২ সালে এক কঠিন রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। কিন্তু ৪ বছর কেটে গেলেও তাঁর শেষকৃত্য সম্পন্ন করেননি পরিবার। উল্টে তাঁদের বিশ্বাস ছিল, আবারও জেগে উঠবেন তাঁদের বাবা। সেই অবাস্তব আশায় একটি ক্লিনিকের ফ্রিজারে নিরাপদে লুকিয়ে রাখা হয়েছিল বৃদ্ধের দেহ। বাবার মৃত্যু মেনে নিতে পারেনি ছেলেরা। কিন্তু কীভাবে বিষয়টি সামনে এল?

জানা গিয়েছে, সম্প্রতি একজন তথ্যদাতার থেকে পাওয়া খবরের ভিত্তিতে ওই ক্লিনিকে অভিযান চালায় কুরার থানার পুলিশ। তখনই ক্লিনিকের এক ফ্রিজারের ভিতর থেকে ওই বৃদ্ধের দেহ উদ্ধার করে তাঁরা। পরিবারের অনুরোধে গত চার বছর ধরে মরদেহটি এইভাবে সংরক্ষণ করা হয়েছিল। তবে গোপনীয়তা রক্ষার জন্যে ওই পরিবারের পরিচয় জানানো হয়নি। পুলিশ সূত্রের খবর, পরিবারটি বৃদ্ধের বেঁচে ওঠার অপেক্ষায় ছিলেন। জিজ্ঞাসাবাদের সময় মৃতের প্রাপ্তবয়স্ক সন্তানরা পুলিশকে জানিয়েছেন, তাদের পরিবারের কর্তার মৃত্যুতে তাঁরা গভীরভাবে মর্মাহত ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাঁরা হারাতে চাননি।

তাই, তাঁরা বাবার মরদেহ আমেরিকার একটি ক্রয়োনিক্স কেন্দ্রে সংরক্ষণ করতে চেয়েছিলেন, যাতে ভবিষ্যতে প্রযুক্তি উন্নত হলে তাঁকে আবার জীবিত করা যায়। জানিয়ে রাখি, কোষ, কলা এবং ভ্রূণের ক্রায়োপ্রিজারভেশন বিজ্ঞান জগতে একটি প্রতিষ্ঠিত প্রক্রিয়া, কিন্তু মানবদেহের ক্রয়োনিক্স প্রযুক্তি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে বৃদ্ধের মরদেহটি এখনও ক্লিনিকেই রয়েছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া কখন বা কীভাবে সম্পন্ন করা হবে, তা জানানো হয়নি। 

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…