পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

পুজোয় বাড়তি অনেক স্টপেজে দাঁড়াবে এসি লোকাল। বাড়তে চলেছে শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ থেকে বনগাঁ হয়ে রানাঘাট পর্যন্ত চলা এসি লোকালের স্টপেজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। ইতিমধ্যেই পুজোর কেনাকাটি প্রায় শেষ পর্যায়ে বাঙালির। ১০ অক্টোবর মহালয়া থেকে শহর জুড়ে পুজোর আবহ। ১৬ অক্টোবর দুর্গাষষ্ঠী। পুজোর পাঁচটা দিন সব দুঃখ-কষ্ট ভুলে আনন্দে মেতে উঠবেন শহরবাসী। পুজোতে যেন কোথাও কোনও বিপদ না হয়, সেদিকে লক্ষ্য রাখছে পুলিশ। পাশাপাশি ঠাকুর দেখতে গিয়ে যাতে কোনরকম যাতায়াত সমস্যা না হয় সেদিকেও নজর রাখছে রেল। ইতিমধ্যেই পুজোর আগে দুই শনি-রবিবার মেট্রো সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার ট্রেন যাত্রীদের জন্যে বড় উপহার দিল পূর্ব রেল। পুজোয় বাড়তি অনেক স্টপেজে দাঁড়াবে এসি লোকাল। বাড়তে চলেছে শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ থেকে বনগাঁ হয়ে রানাঘাট পর্যন্ত চলা এসি লোকালের স্টপেজ।

রেল সূত্রের খবর, পুজোর সময়ে শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল হালিশহর ও শিমুরালিতে দাঁড়াবে। এই স্টেশনগুলিতে অন্যসব দিনগুলিতে দাঁড়ায় না এসি লোকাল। ৩০ নভেম্বর পর্যন্ত এই স্টপেজ দু’টিতে দাঁড়াবে এসি লোকাল। অন্যদিকে রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ লোকাল গোপালনগর ও বামনগাছিতে দাঁড়াবে। ১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে। শিয়ালদহ ডিভিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষামূলকভাবে শিমুরালি, হালিশহর ও ইছাপুরে এসি লোকালের অতিরিক্ত স্টপেজের মেয়াদ বাড়ানো হয়েছে। এই রুটে আপ এসি লোকাল সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে ইছাপুরে পৌঁছবে। হালিশহরে পৌঁছবে ৭টা ৫৪ মিনিটে। শিমুরালিতে পৌঁছবে ৮ টা ১২ মিনিটে। অন্যদিকে সকালে ডাউন এসি লোকাল শিমুরালিতে সকাল ৮টা ৪৫ মিনিটে, হালিশহরে ৯টা ২ মিনিটে, এবং ইছাপুরে ৯টা ২৩ মিনিটে থামবে।

অন্যদিকে শিয়ালদহ-বনগাঁ- রানাঘাট আপ এসি লোকাল শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে ছাড়বে। বামনগাছিতে পৌঁছবে ৭টা ২ মিনিটে। রানাঘাটে পৌঁছবে ৮টা ৪৩ মিনিটে। ফিরতি পথে ডাউন রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ এসি লোকাল সকাল ৭টা ৩৪ মিনিটে গোপালনগরে পৌঁছবে। বামনগাছিতে পৌঁছবে ৮টা ৪৩ মিনিটে। শিয়ালদহে পৌঁছবে ৯টা ৩৮ মিনিটে। বেশি সংখ্যক যাত্রীদের দৈনন্দিন যাত্রায় এসি ট্রেনের পরিষেবার সুযোগ করে দেওয়ার লক্ষ্য নিয়েই পুজোর সময়ে এসি লোকালের স্টপেজ সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা। 

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য