বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের রক্তে ভাসল রাজপথ। বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারালেন অটোরিকশার সাত যাত্রী। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। আজ শুক্রবার ৯২ অক্টোবর০ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ শহরের গন্দ্রপা বাইপাসে। নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিজনদের হারতে দেহ হস্তান্তর করা হবে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানিয়েছেন, এদিন দুপুর একটা নাগাদ গন্দ্রপা বাইপাসে  জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন বাসের তলায় দুমড়ে-মুচড়ে রয়েছে অটোরিকশাটি। রক্তে ভেসে যাচ্ছে গোটা এলাকা। স্থানীয়রা বাসটি ঠেলে সরিয়ে দিয়ে  অটোরিকশার ভেতর থেকে দলা পাকানো সাতজনের নিথর দেহ উদ্ধার করেন।’নিহতদের মধ্যে তিন পুরুষ, তিন নারী ও এক শিশু রয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি জানিয়েছেন, ঘাতক বাসের চালক ও সহকারী পালানোর চেষ্টা চালালেও তাদের আটক করা হয়েছে। নিহত সাতজনই অটোরিকশার যাত্রী ছিলেন। তাঁদের সঙ্গে থাকা মোবাইল ফোন-সহ বিভিন্ন সূত্রের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়া গতিতে এবং নিয়ন্ত্রণহীনভাবেই ছুটে আসছিল বাসটি। উল্টোদিক থেকে আসা অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা দেয়। গতি এত বেশি ছিল যে অটোরিকশাটি বাসের তলায় চলে যায়। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে বাইপাস।

পড়ুয়াদের বিক্ষোভে অগ্নিগর্ভ ফ্রান্স, বন্ধ করে দেওয়া হল ৪০০ শিক্ষা প্রতিষ্ঠান

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল

ফের বড় পর্দায় ‘কাজরা রে..’, অমিতাভ ও ঐশ্বর্যের সঙ্গে আবারও কোমর দোলাবেন অভিষেক?

পুজোর উপহার, রেশনে অর্ধেক দামে মিলবে সুজি-ময়দা-চিনি, ঘোষণা খাদ্যমন্ত্রীর

জ্ঞানেশের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি, ৭০০ বিক্ষোভকারীকে আটক করল পুলিশ

‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, BSF-এর গুলিতে খতম দুই পাক নাগরিক

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP