রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউ চণ্ডীগড়: লোকেশ রাহুলের ঝোড়ো অপরাজিত শতরান এবং রোহিত শর্মার ৯২ রানের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফের বড় রানের ইনিংস গড়ল টিম ইন্ডিয়া। শনিবার (৩ অক্টোবর) নিউ চণ্ডীগড়ের পিসিএ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সাত উইকেট খুঁইয়ে ৩৫১ রান তুলল ব্লু ব্রিগেড। ক্যারিবীয়দের হয়ে জেইডেন সিলেস ১০ ওভারে ৬২ রান দিয়ে তিন উইকেট ঝুলিতে পুরেছেন।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমন গিল। কিন্তু শুরুটা খুব একটা ভাল হয়নি। তৃতীয় ওভারেই ভারতকে জোড়া ধাক্কা দেন জেইডেন সিলেস। তৃতীয় বলে ফিরিয়ে দেন শুভমনকে (১)। পরের বলে ফিরে যান বিরাট কোহলি। এর পর তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন হিটম্যান রোহিত শর্মা ও রুতুরাজ গায়কোয়াড়। দুজনে ক্যারিবীয় বোলারদের আক্রমণ নির্বিষ করে দিয়ে দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করান। ৫৮ বলেই একদিনের ক্রিকেটে ৬৩তম অর্ধশতক পূর্ণ করেন রোহিত। ভাল খেললেও শতরান পাননি। ৯২ রানেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে ৬৪ বলে একদিনের ক্রিকেটে নিজের দ্বিতীয় অর্ধশতরান পূর্ণ করেন রুতুরাজ। তবে অর্ধশতরানের পরেই ফিরতে হয় তাঁকে। জেইডেন সেলেসের বলে ৫৭ রান করে আউট হয়ে যান।

এর পর নমন ধীরের সঙ্গে জুটি বেঁধে দলকে টানতে থাকেন লোকেশ রাহুল। দুজনে মারমুখী মেজাজে খেলে মাত্র ৪৩ বলে ৬৫ রান যোগ করেন। ২১ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলে ফিরে যান নমন ধীর। আক্রমণাত্মক মেজাজে খেলে ৪১ বলেই নিজের ২১তম অর্ধশতক পূর্ণ করেন রাহুল। সাত নম্বরে নামা নীতীশকুমার রেড্ডি অবশ্য ব্যর্থ হন। তিনি ১৬ বলে ৯ রান করেন। অংশুল কম্ভোজ অকারণে তাড়াহুড়ো করতে গিয়ে ৯ বলে ১৭ রান করে সাজঘরের পথ ধরেন। ক্রিজের উল্টোদিকে একের পর এক সতীর্থকে ফিরতে দেখেও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন রাহুল। ৪৯তম ওভারে জেইডেন সিলেসের বলে ছক্কা হাঁকিয়ে একদিনের ক্রিকেটে নিজের নবম শতরান পূর্ণ করেন ভারতের উইকেটরক্ষক তথা ব্যাটার। শতরান পূর্ণ হওয়ার পর পরের বলে ফের ছক্কা হাঁকান। শেষ ওভারে কেমো পলের বলে পর পর দুটি ছক্কা, একটি চার হাঁকান রাহুল। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে রান তোলে টিম ইন্ডিয়া। লোকেশ রাহুল ৮৭ বলে ১২৯ এবং গুরনুর ব্রার ৬ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

দোকান থেকে কেনার দিন শেষ, মাত্র কয়েকটা উপকরণে বাড়িতে বানান হরলিক্স

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি