সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কোয়াড্রনের শক্তি যাতে না কমে ও কোনও যুদ্ধপরিস্থিতি আটকাতে আরও ৩৬-৪০টা করে নতুন যুদ্ধবিমান লাগবেই ভারতের। আজ, শনিবার এমনটাই জানালেন ভারতীয় বায়ুসেনার প্রধান এ পি সিংহ। ভারতের বিমান বাহিনী দিবস উপলক্ষ্যে আয়োজিত বার্ষিক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় এয়ার মার্শাল চিফের বক্তব্য ধরলে তার এর অর্থ হয়, প্রতি বছর প্রায় দুটি করে যুদ্ধবিমান স্কোয়াড্রনে যুক্ত করা। তিনি সতর্ক করে দিয়ে বলেন যে, যুদ্ধবিমান উৎপাদনে বা সরবরাহতে দেরি হলে সমস্যা হতে পারে। একটা নির্দিষ্ট চক্র ভেঙে যেতে পারে।

ভারতের বায়ুসেনা প্রধান, এই ঘাটতি পূরণের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে তেজস এমকে-১এ (Tejas Mk-1A), তেজস এমকে-২ (Tejas Mk-2), ১১৪টি মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট (MRFA) সংগ্রহের প্রস্তাব এবং ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প—অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট (AMCA)। পরিকল্পনা অনুযায়ী কাজগুলি এগিয়ে চললে তেজস-এর উৎপাদন, এমআরএফএ (MRFA) চুক্তি এবং অতিরিক্ত যুদ্ধবিমানের অর্ডার বার্ষিক চাহিদা পূরণে সহায়তা করতে পারে। মাঝে হ্যাল অর্থাৎ হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের যুদ্ধবিমান ডেলিভারতে দেরি হয়েছিল। সেই নিয়ে সমস্যা দেখা গিয়েছিল। কিন্তু তা এখন মিটে গিয়েছে।

আরও পডুন: চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

তিনি জানান, এএমসিএ (AMCA) বা অন্যান্য কর্মসূচি বিলম্বিত হলে ভারতীয় বিমান বাহিনীকে বিকল্প যুদ্ধবিমানের কথা বিবেচনা করতে হতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে, রাশিয়ার সু-৫৭ (Su-57) সংক্রান্ত প্রস্তাবের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে