১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একেই বলে, ‘বাপ কা বেটা…’। মাত্র ১৮ বছরেই অধিনায়কের গুরুদায়িত্ব পেলেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগের পুত্র আর্যবীর শেহবাগ। বিনু মাঁকড় ট্রফিতে দিল্লির অনূর্ধ্ব-১৯ দলের সেনাপতির দায়িত্ব সামলাবেন তিনি। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট সংস্থার তরফে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তাতেই অধিনায়ক হিসেবে রয়েছে আর্যবীরের নাম। আগামী ৮ আক্টোবর থেকে বিশাখাপত্তনমে বসতে চলেছে প্রতিযোগিতার আসর। এই প্রথম কোনও দলের অধিনায়কের দায়িত্ব সামলাবেন ১৮ বছরের আর্যবীর।

গত মাসে গুজরাতের রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ দলে ডাক পেয়েছিলেন আর্যবীর। বাবার মতোই ব্যাট হাতে নিজের প্রতিভার ছাপ রেখেছিলেন। প্রথম ম্যাচে ২৬ বলে ২৮ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে অল্পের জন্য অর্ধশতক থেকে বঞ্চিত হয়েছিলেন। ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। তৃতীয় ম্যাচেও ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন আর্যবীর। ৩৪ রান করে ফিরেছিলেন। ২০২৪ সালে কোচবিহার ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে ২৯৭ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলে শোরগোল ফেলে দিয়েছিলেন আর্যবীর। বর্তমানে দিল্লি প্রিমিয়ার লিগে দিল্লি লায়ন্সের হয়েও লাগাতার রান করে গিয়েছেন।

ইতিমধ্যেই বিশেষজ্ঞরা আর্যবীরের মধ্যে বীরেন্দ্র শেহবাগের ছায়া খুঁজে পাচ্ছেন। তবে বাবার সঙ্গে ছেলের অমিলও রয়েছে। ক্রিজে নেমেই ধুমধাড়াক্কা ব্যাট চালাতে শুরু করতেন বীরেন্দ্র শেহবাগ। কিন্তু আর্যবীর অনেকটাই মাথা ঠান্ডা রেখে ব্যাট করেন। তবে মারার বল পেলে বাবার মতোই বোলারদের প্রতি নির্দয় হয়ে ওঠেন।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট