ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: টাকা বা জমির বিনিময়ে ঘনিষ্ঠদের সুবিধা! পদ পাইয়ে দেওয়া কিংবা বদলি নিয়ে দুর্নীতি। এবার বিপাকে পড়লেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।বছর ঘুরলেই পঞ্জাবে বিধানসভা ভোট। তার আগে ঘোর বিপাকে পড়লেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। তাঁর ঘনিষ্ঠ এমনকি মুখ্য়মন্ত্রীর দফতরের আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিল ইডি। সেই বিষয়ে তদন্তের অনুমতি চেয়ে পঞ্জাবের ডিজিপিকে চিঠিও দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সেই সবের মাঝেই ভগবন্ত মানের ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। আজ, সোমবার সেই নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পডুন: শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

পঞ্জাবের ডিজিপি-র কাছে পাঠানো তিনটি চিঠিতে ইডি (ED) রাজ্যের বদলি ও পোস্টিং, জমির চরিত্রের পরিবর্তন (CLU) সংক্রান্ত বিষয় এবং অন্যান্য কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। এই অভিযোগগুলির প্রেক্ষিতে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ওই চিঠিগুলিতে অনুরোধ জানানো হয়েছিল। ইডি তাদের দেওয়া চিঠিতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ (ওএসডি) রাজবীর ঘুমানের নামও উল্লেখ করেছিল। যদিও অভিযোগ, পঞ্জাব পুলিশ বিষয়টি গুরুত্ব দেয়নি। তারপরেই পুরো বিষয়টি হাইকোর্টের দরবারে পৌঁছয়। এরপর আইনজীবী নিখিল সরাফ এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের দাবিতে একটি জনস্বার্থ মামলা (পিআইএল) দায়ের করেন পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে। সেই আর্জির শুনানিতে আজ, সোমবার পুরো বিষয়টি তদন্তের জন্য সিবিআই-এর কাছে পাঠিয়েছে। তবে আর্থিক সংক্রান্ত দুর্নীতি থাকলে সেই মামলার তদন্তে ভবিষ্যতে ইডিকেও দায়িত্ব দেওয়া হতে পারে বলে উল্লেখ করেছে আদালত।

আগামী বছরের মার্চ মাসের মধ্যে পঞ্জাবে ভোট। তার আগে খোদ ভগবন্ত মানের ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তকে রাজনৈতিক অভিসন্ধি বলে দেগে দিয়েছে আম আদমি পার্টি। যদিও এইসব করে পঞ্জাবে বিজেপি ক্ষমতাতে আসতে পারবে না বলে জানিয়েছেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। 

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের