বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের পরবর্তী বিদেশ সচিব হচ্ছেন শেখ হাসিনা জমানায় দিল্লিতে উপরাষ্ট্রদূতের দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি বর্তমান বিদেশ সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হচ্ছেন। চলতি মাসের শেষ দিকে বিদেশ মন্ত্রকের শীর্ষ প্রশাসনিক পদে তিনি দায়িত্ব নিতে পারেন। উল্লেখ্য, সিয়াম নয়াদিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন। প্রায় তিন মাস আটকে রাখার পরে তাঁকে রাষ্ট্রদূতের দায়িত্ব সামলানোর বিষয়ে মঞ্জুরি দিয়েছে মোদি সরকার।

১৯৬৯ সালে পূর্ব পাকিস্তানের ঢাকায় জন্মগ্রহণ করা সালাহউদ্দিন নোমান চৌধুরী ১৯৯৩ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে  সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানায় বিদেশ সার্ভিসের ক্যাডার হিসেবে যোগ দেন। তিনি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত  দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের উপ হাইকমিশনার হিসেবে দায়িত্ব সামলেছিলেন। পরে চিনে বাংলাদেশের উপরাষ্ট্রদূতের দায়িত্ব সামলান। ২০২০ সালে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে নেপাল যান। ২০২০ সালের ১২ নভেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত নেপালে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। শেখ হাসিনা জমানায় ২০২৫ সালের ১৩ জানুয়ারি রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পান। চলতি বছরের ২৯ অগস্ট পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন তিনি।

নিজের শ্যালিকা আইরিন খানকে রাষ্ট্রপুঞ্জের স্থায়ী প্রতিনিধি করে পাঠানোর সিদ্ধান্ত নিতে গিয়ে দক্ষ কূটনীতিবিদ সালাহউদ্দিন নোমান চৌধুরীকে দেশে ফেরত আনেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সূত্রের খবর, সালাহউদ্দিনের মতো সিনিয়র কূটনীতিবিদকে এভাবে অপমান করায় ক্ষোভ প্রকাশ করেন বিদেশ মন্ত্রকের অনেক শীর্ষ আধিকারিক। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের কানেও পৌঁছায়। তাই পেশাগতভাবে পুনর্বাসন দিতে সালাহউদ্দিনকেই বিদেশ সচিব পদে বসানো হচ্ছে। দিল্লি এবং চিনে কাজ করার অভিজ্ঞতা থাকাতেই তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে বেছে নেওয়া হচ্ছে।

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

১৯৭ টাকায় ৩৫ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জিও-এয়ারটেলের চেয়েও বেশি সুবিধা

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’