পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তানে ক্ষমতা কুক্ষিগত করা নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের লড়াই চরমে পৌঁছেছে। সূত্রের খবর, দেশটির চারটি প্রদেশকে ভেঙে আরও একাধিক প্রদেশ তৈরির পরিকল্পনা নিয়েছেন সেনাপ্রধান আসিম মুনির। আর তাতে সায় নেই খোদ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। কেননা, যে চার প্রদেশ ভাঙার পরিকল্পনা নিয়েছেন সেনাপ্রধান, তার মধ্যে রয়েছে পঞ্জাব ও সিন্ধু। পঞ্জাবকে শাহবাজ শরিফদের খাসতালুক হিসেবেই মনে করা হয়। আর সিন্ধু হচ্ছে ভুট্টো পরিবারের দুর্গ। প্রদেশ ভাগের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক ক্ষমতার কাঠামো বদলে যেতে পারে। বিশেষ করে পঞ্জাব ও সিন্ধুর মতো গুরুত্বপূর্ণ প্রদেশে প্রভাবশালী রাজনৈতিক পরিবারগুলোর ক্ষমতা কমে যেতে পারে।

গত রবিবার (৪ অক্টোবর) থেকেই জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্ত করার দাবিতে লং মার্চ শুরু করেছে পাকিস্তান তেহরিকে ইনসাফের কর্মী-সমর্থকরা। খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত থেকে প্রায় প্রায় পাঁচ হাজার পিটিআই কর্মী-সমর্থক ইসলামাবাদের উদ্দেশে পদযাত্রা শুরু করেছেন। ইসলামাবাদকে অবরুদ্ধ করাই তাদের লক্ষ্য। পিটিআইয়ের ওই লং মার্চ রুখতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পিটিআইয়ের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন তারা।

নিজেদের গদি বাঁচাতে যখন মরিয়া হয়ে উঠেছেন শাহবাজ শরিফ ও আসিফ আলি জারদারি, তখন অন্য খেলা শুরু করেছেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগের জন্য চাপ তৈরি করে চলেছেন। তাঁর যুক্তি, বর্তমান প্রদেশগুলো আয়তন ও জনসংখ্যায় অনেক বড়। ফলে স্থানীয় প্রশাসন দুর্বল হয়ে পড়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘প্রদেশ ভাগের পিছনে আসল উদ্দেশ্য প্রশাসনিক সংস্কার নয়। বরং দীর্ঘদিন ধরে প্রদেশগুলোতে প্রভাব ধরে রাখা রাজনৈতিক পরিবারগুলোর ক্ষমতা কমানো। পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদেশগুলোর একটি পঞ্জাব। দেশটির সবচেয়ে বেশি জনসংখ্যার এই প্রদেশে প্রায় ১২ কোটি ৮০ লাখ মানুষ বাস করেন। দীর্ঘদিন ধরে পঞ্জাবের রাজনীতিতে প্রভাবশালী শরিফ পরিবার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই পরিবারের সদস্য। তার ভাই নওয়াজ শরিফও একাধিকবার দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন। বর্তমানে পঞ্জাবের মুখ্যমন্ত্রী নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজ।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘প্রদেশ ভাগ খুব সহজ হবে না। পাস্তানের বর্তমান সংবিধান অনুযায়ী, কোনও প্রদেশ ভাগ করতে হলে সংশ্লিষ্ট প্রাদেশিক পরিষদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। এ কারণে পরিকল্পনাটি বাস্তবায়ন সহজ নয়। শাহবাজ শরিফ ক্ষমতায় থেকে যাওয়ার জন্য রাজি হলেও ভুট্টো পরিবার রাজি হবে না। এরই মধ্যে সিন্ধু বিধানসভা প্রদেশ ভাগের পরিকল্পনার বিরোধিতা করে একটি প্রস্তাবও পাস করেছে।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের