ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ব্যাট হাতে শুধু লড়লেন অধিনায়ক শাই হোপ ও শেরফানে রাদারফোর্ড। তাঁদের জোড়া অর্ধশতরানের দৌলতে মঙ্গলবার (৬ অক্টোবর) প্রথম টি টোয়েন্টিতে লড়াকু পুঁজি সংগ্রহ করল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে ১৯.১ ওভারে ১৭১ রানে গুটিয়ে গেল ক্যারিবীয়রা। ভারতের হয়ে নমন ধীর তিনটি এবং কুলদীপ যাদব ও অক্ষর পটেল দুটি করে উইকেট নিয়েছেন।

লখনউয়ের একানা স্টেডিয়ামে এদিন টস জিতে ক্যারিবীয়দের ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুরুটা খুব একটা খারাপ করেনি ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি। তবে বেশিদূর এগোতে পারেনি। পঞ্চম ওভারে বল করতে এসে কামিল পুরানের (১২) স্টাম্প ছিটকে দিয়ে ৩৮ রানের জুটি ভাঙেন আর্শদীপ সিংহ। পরের ওভারে বল করতে এসে জোড়া ধাক্কা দেন অক্ষর পটেল। দ্বিতীয় বলেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিন নম্বরে ব্যাট করতে নামা সিমরান হেইটমায়ার (৫)। পঞ্চম বলে রভম্যান পাওয়েলের (০) স্টাম্প ছিটকে দেন। সেই জোড়া ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক শাই হোপ ও শেরফানে রাদারফোর্ড। দুজনে ভারতীয় বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন। দুর্দান্ত ব্যাটিং করে নিজের অর্ধশতকও পূরণ করেন ক্যারিবীয়। ১২তম ওভারে শাইকে (৫২) ফিরিয়ে ৬৩ রানের পার্টনারশিপ ভেঙে ভারতকে ম্যাচে ফেরান নমন ধীর।

অধিনায়ক সাজঘরে ফেরার পরেই হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবীয় ব্যাটিং অর্ডার। রোস্টন চেজ (৫), রোমারিও শেফার্ড (৭), ম্যাথু ফোরডে (২), সামার স্প্রিংগাররা (৯) কার্যত ‘আয়ারাম-গয়ারাম’ এর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান শেরফানে রাদারফোর্ড। নবম উইকেটে আকিল হোসেনকে সঙ্গে নিয়ে তিনি মূল্যবান ৩৬ রান যোগ করে দলের স্কোর ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন। নিজের অর্ধশতরান পূর্ণ করেন। যদিও ১৯তম ওভারে ময়াঙ্ক যাদবের বলে সাজঘরে ফিরতে হয় রাদারফোর্ডকে। আউটের আগে ৩৪ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। শেষ ওভারের প্রথম বলে আকিলকে (১৫) ফিরিয়ে ক্যারিবীয় ইনিংস ১৭১ রানে গুটিয়ে দেন অক্ষর পটেল।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের