ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতার বুকে সাতসকালে অ্যাপ ক্যাব থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির রক্তাক্ত  দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যক্তির মুখে রক্তের দাগ ও পা দড়ি দিয়ে বাঁধা থাকায় পুলিশের অনুমান, তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ভগবানপ্রসাদ গুপ্ত। গাড়িটির পিছনের আসনের সামনের অংশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় এক মেকানিকের সাহায্যে গাড়ির দরজা খুলে তাঁকে উদ্ধার করা হয়। তখন তাঁর শরীরে তখন কোনও সাড়াশব্দ ছিল না। নাড়ির স্পন্দনও পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। আরও চাঞ্চল্যকর বিষয়, মৃত ব্যক্তির পা দড়ি দিয়ে বাঁধা ছিল। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এন্টালি থানার পুলিশ। তদন্তে নেমেছে কলকাতা পুলিশের হোমিসাইড স্কোয়াড, সায়েন্টিফিক উইং এবং ডিডি টিমও। কীভাবে ওই ব্যক্তি অ্যাপ ক্যাবের ভিতরে এলেন, তাঁকে কোথা থেকে গাড়িতে তোলা হয়েছিল, তাঁর পরিচয় কী এবং কেন তাঁর পা বাঁধা ছিল-সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিজেপির মণ্ডল সভাপতি সুজিত হালদারের

ইতিমধ্যেই গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতিও চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিশ।

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি