চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিজেপির মণ্ডল সভাপতি সুজিত হালদারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ট্রাক্টরের ধাক্কায় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শেষরক্ষা হল না। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হল পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি সুজিত হালদারের। বুধবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বাড়ির সামনে দুর্ঘটনার কবলে পড়েন সুজিত হালদার। অভিযোগ, সেই সময় একটি ট্রাক্টর তাঁকে ধাক্কা মারে। আচমকা এই দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি। দুর্ঘটনার পর দ্রুত তাঁকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সুজিত হালদারকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল। পরিবারের সদস্যরাও তাঁর সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন। কিন্তু বুধবার সকালে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর

সুজিত হালদারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের আবহ তৈরি হয়। পরিবার-পরিজন থেকে শুরু করে রাজনৈতিক মহলেও নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসেবে এলাকায় তাঁর পরিচিতি ছিল। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার এবং দলের কর্মী-সমর্থকদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

 রাসমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে আজ কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি