কেন্দ্রের অমানবিক, বিপজ্জনক সিদ্ধান্ত! ইপিএফ প্রতিক্রিয়া কুণালের

ইপিএফে সুদ কমানোর প্রসঙ্গে তৃণমূলের তরফে কুণাল ঘোষ কেন্দ্রের এই সিদ্ধান্তকে 'চূড়ান্ত অমানবিক ও বিপজ্জনক সিদ্ধান্ত' বলে চিহ্নিত করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশ সত্যি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) আশঙ্কা। দেশের ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ের মুখ দেখার পরেই আমজনতার অধিকারে খড়গহস্থ হল কেন্দ্রের নরেন্দ্র মোদির(Narendra Modi) সরাকার। শনিবার কেন্দ্র সরকারের তরফ থেকে সরাসরি কিছু জানানো না হলেও সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে কমতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ’র সুদের পরিমাণ। এক ধাক্কায় সেই সুদের পরিমাণ সাড়ে ৮ শতাংশ থেকে কমে ৮.১ শতাংশ হতে চলেছে। ফলে চাকুরীজীবী মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের সঞ্চয়ে বড় ধরনের কোপ পড়তে চলেছে। শুক্রবারই রাজ্য বিধানসভা ভবনে নিজের ঘরে বসে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন ভোট যেহেতু মিটে গিয়েছে এবং বিজেপি সেই ভোটে জিতেছে তাই এবার দেশের বাজারে জ্বালানী ও রান্নার গ্যাসের দাম বাড়তে চলেছে। সেই জায়গায় এখনও ধাক্কা না এলেও ধাক্কা এল ইপিএফ(EPF) খাতে।

এদিন ইপিএফের বিষয়টি সামনে আসার পরেই তৃণমূলের(TMC) তরফে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। তিনি এদিন জানিয়েছেন, ‘৪ রাজ্যে জেতার পর এটা মোদির উপহার আমজনতাকে। কেন্দ্রের এই সিদ্ধান্ত চূড়ান্ত অমানবিক ও বিপজ্জনক সিদ্ধান্ত। ১৯৭৮ সালের পর এটাই ইপিএফের সবচেয়ে কম মাত্রার সুদ(Interst)। কেন্দ্র সরকার মানুষের টাকা লুঠছে আর আমজনতাকে শেয়ার বাজারের দিকে ঠেলে দিচ্ছে যা চূড়ান্ত বিপ্পজনক। এমনিতেই মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি নিয়ে নাজেহাল আমজনতা। তার মধ্যে এই সিদ্ধান্ত। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে দেশের প্রায় ৬ কোটি চাকুরিজীবী অর্থ গচ্ছিত রাখেন। সুদের হার কমায় তাঁদের সঞ্চয়ের পরিমাণ অনেকটাই কমবে।’  যদিও অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন ওই ৬ কোটি চাকুরীজীবী বাদে কেন্দ্রের এই সিদ্ধান্তে আর কেউ ক্ষতিগ্রস্থ হবে না। বরঞ্চ পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দামবৃদ্ধি হলে তা সরাসরি দেশের প্রতিটি মানুষের জীবনে পড়ত।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর