শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগে রাজ্যের রাজনৈতিক মহলের নজর এখন নন্দীগ্রাম ও রেজিনগরের দিকে। দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে আজ শুক্রবার সকাল ৮ টা থেকে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুই কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল। এ বার ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে শাসক ও বিরোধী শিবির।তবে ভোট গণনা শুরু হতেই দুই কেন্দ্রেই এগিয়ে আছে বিজেপি।

নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথ। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা। তাঁর বিরুদ্ধে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিলন প্রধান। তাঁকে সমর্থন জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের তৃণমূল শিবির। ফলে এই কেন্দ্রের ফলাফল ঘিরে রাজনৈতিক আগ্রহ যথেষ্ট। অন্যদিকে, মুর্শিদাবাদের রেজিনগরে বিজেপির প্রার্থী শাখারভ সরকার। সেখানে কালীঘাটের তৃণমূল শিবিরের হয়ে লড়ছেন রবিউল আলম চৌধুরী। এই কেন্দ্রে ভোটের ফল কোন দিকে যায়, তা জানার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

সাধারণত উপনির্বাচনে ক্ষমতাসীন দলের সুবিধাজনক অবস্থান অতীতে একাধিক বার দেখা গিয়েছে। তবে সব ক্ষেত্রে সেই প্রবণতা বজায় থাকেনি। তাই নন্দীগ্রাম ও রেজিনগরের ফলাফল নিয়ে আগাম কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাইছে না রাজনৈতিক শিবিরগুলি। দুই কেন্দ্রের ভোটগণনা শেষ হলেই স্পষ্ট হবে, শেষ পর্যন্ত কারা জয়ের হাসি হাসে। পালাবদলের পরে গত ৬ অক্টোবর প্রথম উপনির্বাচন হয়েছে রাজ্যে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, নন্দীগ্রামে ভোট পড়েছে ৮০.৮৯ শতাংশ, আর রেজিনগরে ৮০.৮ শতাংশ। ফলপ্রকাশ হবে আজ। সকাল ৮টা থেকে শুরু হচ্ছে গণনা। ১৫ রাউন্ডে নির্ধারণ হবে জয়-পরাজয়।

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ১, আহত ২

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না’, ওরাকল ছেড়ে কোন পথে সাফল্য পেলেন কলকাতার এই যুবক?

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

‘ও আমাকে ঠকিয়েছে, তাই শাস্তি দিয়েছি’, খুদে শিশুর সামনে স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি স্ত্রীর

‘মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়’, নানা পটেকরের মৃত্যু স্বাভাবিক নয়, গোয়া থানায় মামলা দায়ের

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর