পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো মিটলেই কলকাতা ও হাওড়ায় বেজে যাবে পুরভোটের দামামা। দুই যমজ শহরের ভোট নিয়ে তৎপর বিজেপি শিবির। তাই একাধিক পরিকল্পনা করে ভোট ময়দানে নামতে চাইছে গেরুয়া শিবির। বিশেষ করে কলকাতা পুরসভার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ব্লু প্রিন্ট সাজিয়ে রেখেছে বিজেপি। তিলোত্তমাকে ইন্দোরের মতো স্বচ্ছ শহর ও সেরা পুরসভা বানানোর পরিকল্পনা রয়েছে বলে আগেই জানিয়েছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সেই পরিকল্পনা করেই পুজোর পর পুরভোটের ময়দানে ঝাঁপাতে চলেছে রাজ্যের শাসকদল।

আজ, রবিবার দলীয় অফিসে সেই বিষয়েই সাংবাদিক বৈঠক করেন সুকান্ত মজুমদার, তাপস রায়, রীতেশ তেওয়ারি-রা। তাঁরাই কলকাতা পুরভোটের দায়িত্বে রয়েছেন। এদিন সুকান্ত মজুমদার জানিয়েছেন, পুরসভার ভোটে বিজেপির প্রার্থী হতে গেলে কয়েকটি মাপকাঠি রয়েছে। যার মধ্যে প্রার্থীকে হতে হবে স্বচ্ছ ভাবমূর্তির, জেতার ক্ষমতা থাকতে হবে, যুবসমাজের হলে বেশি অগ্রাধিকার ও জনসংযোগের ক্ষমতা থাকতে হবে। কলকাতা পুরসভার ভোটের জন্য বিশেষ কৌশল নিয়েছে বিজেপি। ৬ মুরলিধর সেন লেনের বাইরে অর্থাৎ যেখানে বিজেপির দলীয় কার্যালয় আছে সেখানে একটি ড্রপ বক্স রাখা থাকবে। সেই ড্রপ বক্সে কেউ প্রার্থী হতে চাইলে নিজের বায়োডাটা জমা দিতে পারবেন। মাপকাঠির সঙ্গে মিলে গেলে কলকাতা পুরভোটে কাউন্সিলরের টিকিট দেবে গেরুয়া শিবির। এমনটাই এদিন জানিয়েছেন সুকান্তবাবু।

আরও পডুন: ‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

তিনি জানিয়েছেন, ‘৪৯ বছর মানুষ পরিষেবা পাননি। ৩৪ বছর বামের আমলে শহর অন্ধকারে ছিল। আর ১৫ বছরে তৃণমূলের শাসনে শহরে তোলাবাজির জন্য দুর্নীতির কালি লেগেছিল। তাই উন্নয়ন থমকে ছিল শহরের। তবে স্পিড ব্রেকার সরে যেতেই কাজে গতি এসেছে। শহরে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। প্রার্থী বাছাইয়ে একাধিক বিষয় নজর থাকবে। নির্বাচনে লড়াইয়ের ইচ্ছা থাকলে ড্রপ বক্সে জানান। আমাদের বিশ্বাস কলকাতার মানুষ বিজেপিকে সমর্থন করবে। দেবীপক্ষকেই এই ড্রপ বক্স উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছে। আমরা নতুন কলকাতা তৈরি করব। এখন পুজোর আগে কলকাতার রাস্তার কাজ চলছে। ভোটের পর আমুল পরিবর্তন হবে শহরের।’ আগামিকাল, সোমবার থেকে ড্রপ বক্সটি মুরলীধর সেন লেনে বিজেপির কার্যালয়ে রাখা থাকবে। কার্যালয় যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ আবেদন নেওয়া হবে। শহরবাসী নিজেদের অভাব ও অভিযোগও ওই ড্রপ বক্সে জমা দিতে পারবেন বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার।

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?