পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ রয়েছে বাংলাদেশে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’-এ দুর্গাপুজোর আগেই পুজোমণ্ডপে হামলা চালানোর পাশাপাশি প্রতিমা ভাঙচুর চালিয়ে যাচ্ছে কট্টর মুসলিম মৌলবাদীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির তরফে যৌথ সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়েছে, চলতি বছর দুর্গাপুজোর আগেই দেশের বিভিন্ন প্রান্তে ৩৪টি পুজোমন্ডপে হামলা চালানোর পাশাপাশি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। পুজোর সময়ে যাতে হামলা ও ভাঙচুরের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই অনুরোধ জানানোর পাশাপাশি ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছে সংগঠন দুটির পদাধিকারীরা।

এদিন ঢাকেশ্বরী জাতীয় মন্দির চত্বরে সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ‘গত কয়েকদিন ধরে সিলেট, রাজবাড়ী, পঞ্চগড়, নেত্রকোনা ও টাঙ্গাইল-সহ কয়েকটি জেলায় দুর্গাপ্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। ফরিদপুরে ঐতিহ্যবাহী কালীমন্দিরে চুরি এবং সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাট ও মন্দিরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। নওগাঁয় গোয়েন্দা বিভাগের কর্মচারী পরিচয়ে হিন্দু বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। ফলে হিন্দু সম্প্রদায় এক অজানা আশঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন।’ স্বাধীনতার পর বাংলাদেশে বিভিন্ন সরকারের জমানায় হিন্দুদের উপরে নির্বিচারে হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে ৫৫ বছরে পুজোর সময়ে মণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেই সব ঘটনার কোনও বিচার হয়নি। তাই মৌলবাদীরা প্রতি বছর হামলা চালানোর সাহস পাচ্ছে।’

পুজোর পাঁচ দিনে নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিয়ে কটাক্ষ করে সন্তোষ শর্মা বলেন, ‘পুজোর পাঁচ দিনের নিরাপত্তা নিয়ে ভাবলে হবে না। বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়তে হলে ৩৬৫ দিনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটানোর পাশাপাশি দুর্বৃত্তদের বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে।’

শুক্রে আরশোলাদের ‘তিরঙ্গা যাত্রা’ বন্ধের নির্দেশ দিতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর

পুজোর মুখে সুখবর! বোনাস হিসেবে পুরসভার দুই হাজার কর্মীদের ১ মাসের বেতন দেওয়ার ঘোষণা

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টেr দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক