ভাগ্নের মুখ থেঁতলে গিয়েছিল, চোরবাগানের পদপিষ্টের ঘটনায় নিহত ১৩ বছরের প্রাঞ্জল, শোকে পাথর মামা

এছাড়া গতকালের পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে আগরপাড়ার ১৩ বছরের কিশোর প্রাঞ্জল সরকারেরও। বাবা-মায়ের সঙ্গে ঠাকুর দেখতে গিয়েছিল সে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসব যখন বিভীষিকাময়, শনিবার (১৭ অক্টোবর) তা টের পেয়েছে গোটা কলকাতাবাসী। উত্তর কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। আহত ২০ জনের বেশি। ঘটনায় শোকের ছায়া নেমেছে রাজ্যজুড়ে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে সিট গঠন হয়েছে। ইচ্ছাকৃত মৃত্যু মামলা রুজু হয়েছে। ১২ জনকে আটক করা হয়েছে এবং ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিটি মৃতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ২৫ লক্ষ করে টাকা এবং একটি সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেছেন। আহতদের জন্যে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং চিকিৎসার সমস্ত খরচ বহন করার ঘোষণা দিয়েছেন। এ বছর কলকাতার অন্যতম সেরা দুর্গা মণ্ডপ হয়েছে চোরবাগান।
সোশ্যাল মিডিয়ায় যার ছবি-ভিডিও এখন ট্রেন্ডিংয়ে রয়েছে। সেই পুজো মণ্ডপেই গতকাল চরম অঘটন ঘটে গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন, ঘোলা থানা এলাকার উত্তর যোগেন্দ্রনগরের ২১ বছরের তরুণী প্রিয়া সমাদ্দার, নিউটাউনের দুই বান্ধবী তানিয়া বিশ্বাস ও সোনালি হালদার এবং আগরপাড়ার বাসিন্দা ১৩ বছরের কিশোর প্রাঞ্জল সরকার, নিউটাউনের তানিয়া বিশ্বাস ও তার এক বান্ধবী বর্ণালী হালদার। দু’জনেই একাদশ শ্রেণীর ছাত্রী ছিল। পুজোর আনন্দে ঠাকুর দেখতে বেরিয়ে এমন মর্মান্তিক পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না কেউ। বিকেলে মোট তিন বান্ধবী একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিল। সন্ধ্যায় চোরবাগানের ভিড়ের লাইনে ছিল। ঠাকুর দেখে আর বাড়ি ফেরা হল না তাঁদের।  দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গতকালের পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে আগরপাড়ার ১৩ বছরের কিশোর প্রাঞ্জল সরকারেরও। বাবা-মায়ের সঙ্গে ঠাকুর দেখতে গিয়েছিল সে। কিন্তু ভিড়ের মধ্যে কোনওভাবে বাবা-মায়ের থেকে ছিটকে যায় ছোট্ট প্রাঞ্জল। পরিস্থিতির মধ্যে পড়ে আর উঠে দাঁড়াতে পারেনি সে।  পরে তাঁকে উদ্ধার করা হলেও ততক্ষণে সব শেষ। ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমেছে প্রাঞ্জলের পরিবার এবং পাড়ায়। প্রাঞ্জলের মামার দাবি, হাসপাতালে সারি সারি দেহ রাখা ছিল। সেখানে ভাগ্নের মুখ শনাক্ত করতে গিয়ে তিনি দেখেন, জুতোর চাপে প্রাঞ্জলের মুখ থেঁতলে গিয়েছে। এই দৃশ্যের কথা বলতে গিয়েও শিউরে উঠছেন তাঁরা। তবে চোরবাগানের এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তর ২৪ পরগনার আরও কয়েকজন দর্শনার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যাঁদের আজ হাসপাতালে দেখতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

পুজোতে আত্মীয়স্বজনকে চমকে দিতে বানিয়ে ফেলুন সুস্বাদু লেবু চিংড়ির মালাইকারি

বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও হয়নি শেষরক্ষা, চোরবাগানে স্ত্রী আরতিকে হারিয়ে শোকে পাথর স্বামী

দুর্গা মণ্ডপের বাইরে আড্ডা দিচ্ছিলেন স্থানীয়রা! আচমকাই গাড়ির ধাক্কা, পিষে মৃত ৩

ঠাকুর দেখতে বেরিয়ে আর ফেরা হল না, চোরবাগানকাণ্ডে ছেলের সামনেই প্রাণ গেল পানিহাটির কল্পনার

উৎসবের মরশুমে বড় ধাক্কা! পুকুরে বিষ ঢেলে পাঁচ লক্ষ টাকার মাছ নষ্ট, মাথায় হাত মৎস্যচাষিদের

ম্যাগিতে মেশানো হয়েছিল বিষ, তা খেয়েই মৃত্যু ৫ জনের, নয়ডার ঘটনায় নয়া তথ্য, বোনেদের বিরুদ্ধে মামলা

বয়সের ফারাক ৫৯ বছর! ৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১-এর তরুণ

জ্যান্ত অজগরকে দড়ি বানিয়ে স্কিপিং মত্ত যুবকদের, ভাইরাল ভিডিও

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

সৌদি আরবে ভেঙে পড়ল সামরিক হেলিকপ্টার, মৃত্যু দুই আধিকারিকের

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ