দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রহের অবস্থান পরিবর্তনকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কখনও এই পরিবর্তন জীবনে নতুন সুযোগের ইঙ্গিত দেয়, আবার কখনও আর্থিক ও কর্মজীবনে তৈরি করে সমস্যা।  আগামী ১২ নভেম্বর কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। এই গোচরে চার রাশির জাতক-জাতিকারা লাভবান হতে চলেছেন।  এই সময় চাকরি, ব্যবসা এবং আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হতে পারে।    

 কবে হবে মঙ্গলের গোচর?

জ্যোতিষ শাস্ত্রে গণনা অনুযায়ী, ১২ নভেম্বর রাত ৮টা ৩০ মিনিটে মঙ্গল কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। তারপর থেকে ৯ মার্চ ২০২৭ পর্যন্ত সিংহ রাশিতেই অবস্থান করবে এই গ্রহ। অর্থাৎ প্রায় ১১৭ দিন ধরে মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করবে। বৈদিক জ্যোতিষে মঙ্গলকে সাহস, শক্তি, উদ্যম, নেতৃত্ব এবং পরাক্রমের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। কোন চার রাশির কপাল খুলবে জেনে নিন- 

 ১. মেষ রাশি

মেষ রাশির অধিপতি মঙ্গল। এই গোচরে মেষ রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়তে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়ীরা নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেতে পারেন। আর্থিক পরিস্থিতিরও উন্নতি হতে। তবে বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে সিদ্ধান্ত নেওয়া  দরকার। 

২. সিংহ রাশি

মঙ্গলের প্রবেশ ঘটবে সিংহ রাশিতেই। তাই এই রাশির জাতকদের জন্য গোচরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।  কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের নতুন যোগাযোগ ও পরিকল্পনা থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক সমস্যার চাপও ধীরে ধীরে কমতে পারে। পারিবারিক কোনও সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়া যাবে। 

৩. বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির অধিপতিও মঙ্গল। তাই এই গোচরে বৃশ্চিক রাশির জাতকদের কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। চাকরি ও ব্যবসায় নতুন সুযোগ আসবে। আয়ের বিকল্প উৎস মিলবে। ব্যবসায়ীদের নতুন চুক্তি বা কাজ পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।  

৪. কুম্ভ রাশি

অংশীদারিত্ব ও কর্মক্ষেত্রে নতুন দিক খুলে যাবে। নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করার সুযোগ মিলতে পারে। নিজের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে  যাবেন। আর্থিক বিষয়ে সতর্ক থেকে পরিকল্পনা করে এগোলে সুফল মিলবে। কোনও চুক্তিতে সই করার আগে তার শর্তগুলি ভাল করে পড়ে নেবেন। 

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম