ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পর এবার ইয়েমেনের শাবওয়া প্রদেশে সামরিক প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান সমর্থিত হুথিরা। ওই হামলায় অন্তত ৫৩ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ইয়েমেনের সামরিক মুখপাত্র মাজেদ আল-নুজাইলি সোমবার ৯১৯ অক্টোবর)‘এক্স’ (পূর্বতন টুইটার)-এ জানিয়েছেন, ইরান-সমর্থিত হুথিরা শাবওয়ায় নিরাপত্তা ও পুলিশ বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ কেন্দ্রে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

গত কয়েকদিন ধরেই সৌদি আরব এবং ইয়েমেনে লাগাতার হামলা চালিয়ে চলেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের একাধিক তেল শোধনাগারের পাশাপাশি রাজধানী রিয়াধের কিং খালিদ বিমানবন্দরে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই ক্ষেপনাস্ত্র হামলায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে এক ভারতীয় এবং তিন বাংলাদেশিও রয়েছেন। সৌদি আরবে হুথিদের লাগাতার হামলায় একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা রিয়াধ-জেদ্দা ও দাম্মামের মধ্যে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে প্রচুর মানুষ ফেঁসে গিয়েছেন। হুথিরা ইয়েমেনের সরকারি নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন স্থানেও লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। তার মধ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনে অবস্থিত বিমানবন্দর ও প্রেসিডেন্সিয়াল প্যালেস। মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পাঁচজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছিলেন।

১২ বছর আগে ২০১৪ সালে ইরান সমর্থিত হুথিরা রাজধানী সানা দখল করে নিলে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। এর ফলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দক্ষিণে এডেনে সরে যেতে বাধ্য হয়। ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বে সামরিক হস্তক্ষেপ শুরু হয়। দীর্ঘ বছর ধরে চলা লড়াইয়ের পর ২০২২ সালে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। চলতি মাসে সরকারি বাহিনী হুথিদের দখলে থাকা এলাকাগুলো পুনরুদ্ধারের জন্য অভিযান শুরু করেছে। তারা বাব আল-মানদেব প্রণালীর কাছাকাছি এলাকায় অগ্রগতি অর্জন করেছে, যা বিশ্বব্যাপী জাহাজ চলাচলের একটি গুরুত্বপূর্ণ পথ। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি সংবাদ সংস্থা  ‘সাবা’-কে বলেছেন, ‘সেনা প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলা প্রমাণ করে যথেষ্টই চাপে রয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। কেননা হুথিরা যখনই চাপের মুখে পড়ে অথবা তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়, তখনই তারা কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার পথ বেছে নেয়।’

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমান

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম