রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: সামনেই দশেরা। আর দশেরায় উত্তর ভারতজুড়ে জ্বালানো হয় দশানন রাবণ-সহ মেঘনাদ-কুম্ভকর্ণদের কুশপুতুল। দশেরার আগেই রবিবার (১৮ অক্টোবর) উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের বিভিন্ন জায়গায় ছেয়ে গিয়েছে এক বিতর্কিত হোর্ডিং। আর ওই হোর্ডিংয়ে দশাননের জায়গায় জুড়ে দেওয়া হয়েছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, মার্কিন উদ্যোক্তা ইলন মাস্ক, বাংলাদেশের প্রাক্তন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনুসের ছবি। যদিও তড়িঘড়ি ওই হোর্ডিং সরিয়ে দিয়েছেন সমাজবাদী পার্টির কর্মী-সমর্থকরা।

এদিন সকালে হজরতগঞ্জ ও গোমতি নগর-সহ লখনউয়ের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের নজরে পড়ে পেল্লাই সাইজের হোর্ডিং। সনাতন রক্ষা সংগঠন নামে একটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের তরফে লাগানো হোর্ডিংগুলোতে শিরোনাম ছিল ‘সনাতন ভারতের শত্রু, রাবণ’। তাতে রাবণের দশ মাথার জায়গায় বসানো ছিল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ, বাংলাদেশের মোল্লা মুহাম্মদ ইউনুস, গ্যাংস্টার-রাজনীতিবিদ মুখতার আনসারি ও আতিক আহমেদের ছবি। এছাড়াও ছিল সমাজবাদী পার্টির নেতা তথা রামপুরের প্রাক্তন সাংসদ আজম খান, মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর এবং মার্কিন ধনকুবের তথা বিনিয়োগকারী জর্জ সোরেস ও টেসলার সিইও ইলন মাস্কের ছবি।

এদের মধ্যে উত্তরপ্রদেশের কুক্যাত বাহুবলী নেতা আতিক আহমেদ ২০২৩ সালের এপ্রিলে প্রয়াগরাজে পুলিশের হেফাজতে থাকাকালীন আততায়ীদের গুলিতে মারা গিয়েছিলেন। আর এক বাহুবলী নেতা মুখতার আনসারি ২০২৪ সালের মার্চ মাসে উত্তরপ্রদেশের একটি কারাগারে বন্দি থাকা অবস্থায় মারা যান। সাতসকালে লখনউয়ের বিভিন্ন রাস্তায় ওই হোর্ডিং দেখে চমকে গিয়েছিলেন পথচারিরা। তবে বিষয়টি নিয়ে শোরগোল হতেই হোর্ডিংগুলো খুলে ফেলেন সমাজবাদী পার্টির কর্মী-সমর্থকরা।

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টের ঘটনায় নিহত বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

চোরবাগানে বিপর্যয়ে বন্ধ শ্রীরামপুরের পুজো, মণ্ডপে মণ্ডপে টহলদারি পুলিশ প্রশাসনের

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের