ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

শুধু চোর বাগান নয়, গতকাল রাতে উত্তর ২৪ পরগনা জেলায় পরপর দুটি বাইক দুর্ঘটনা হয়েছে। যাতে প্রাণ হারিয়েছেন দুইজন অল্পবয়সী যুবক। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তমীর রাতে রাজ্যে একের পর এক দুর্ঘটনা। উত্তর কলকাতার চোর বাগানে ঠাকুর দেখতে গিয়ে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন ১৯ জন দর্শনার্থী। ঘটনায় শোকের ছায়া দেশ জুড়ে। শুধু চোর বাগান নয়, গতকাল রাতে উত্তর ২৪ পরগনা জেলায় পরপর দুটি বাইক দুর্ঘটনা হয়েছে। যাতে প্রাণ হারিয়েছেন দুইজন অল্পবয়সী যুবক। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। প্রথম ঘটনাটি ঘটেছে কলকাতা-বাসন্তী হাইওয়ের কালীতলার কাছে মালঞ্চ এলাকায়।
সপ্তমীর রাতে মোটরবাইকে চেপে ঠাকুর দেখতে বেরিয়ে ছিলেন হাড়োয়ার কামারগাতি গ্রামের বাসিন্দা শুভ সর্দার ও ছোট্টু রায়। বাইকটি দ্রুতগতিতে থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারে। যার ফলে শুভ সর্দারের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ছোট্টু রায়। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে, বসিরহাট থানার সীমান্ত রোডের আখারপুর এলাকায় গভীর রাতে। স্থানীয় সূত্রের খবর, মোটরবাইকে করে যাওয়ার সময় আখারপুর এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সজোরে আছড়ে পড়ে বাইকটি। যা দেখেই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন আশেপাশের মানুষজন। ছুটে আসে পুলিশ বাহিনী।
স্থানীয়দের তৎপরতায় রক্তাক্ত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। আর অন্য যুবকের অবস্থা সংকটজনক। স্থানীয়দের দাবি, দুই যুবকের কারও মাথায় হেলমেট ছিল না। অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই দুই ঘটনাই তদন্ত করছে পুলিশ। তবে আখারপুরের দুর্ঘটনায় নিহত যুবকের পরিছত জানা যায়নি। মৃতদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দুর্গা পুজোর আবহে এমন দুর্ঘটনায় শোকের ছায়া নিহতদের পরিবারে।

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টের ঘটনায় নিহত বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

চোরবাগানে বিপর্যয়ে বন্ধ শ্রীরামপুরের পুজো, মণ্ডপে মণ্ডপে টহলদারি পুলিশ প্রশাসনের

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানী ভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি