শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: আসল পরিচয় লুকিয়ে শিক্ষাবিদের ছদ্মবেশ ধরে এক সেনা আধিকারিকের স্ত্রীর কাছ থেকে গোপন প্রতিরক্ষা তথ্য হাতিয়ে নিয়েছে চিনের গুপ্তচররা। দেশের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সংক্রান্ত পাচারের দায়ে ইতিমধ্যেই ওই সেনা কর্তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। জম্মুর গান্ধিনগর থানায় এ বিষয়ে একটি এফআইআর (FIR নং ২৯০/২০২৬) দায়ের করা হয়েছে। এতে ১৯২৩ সালের ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’-এর ৩ ও ৫ নম্বর ধারা এবং ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (BNS)-এর ১৫২ ও ৬১(২) নম্বর ধারা যুক্ত করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জম্মু-কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তেলঙ্গানার বাসিন্দা বর্তমানে জম্মুর গান্ধিনগর এলাকায় বসবাসকারী এক সেনা কর্তার স্ত্রীর সঙ্গে কৌশলে যোগাযোগ গড়ে তোলে চিনের গুপ্তচররা। শিক্ষাবিদ সেজে প্রথমে সেনা কর্তার স্ত্রীকে কৌশলগত ও অপারেশনাল গুরুত্ব সম্পন্ন বিভিন্ন বিষয়ে নিবন্ধ লিখতে উ‍ৎসাহিত করে। শুরুতে পরিবেশ ও ভূ-রাজনীতি বিষয়ক নিবন্ধ লিখতে বললেও, ধীরে ধীরে তাকে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে লেখার দিকে নিয়ে যায়। ওই মহিলা অজান্তেই এক ‘বুদ্ধিবৃত্তিক ফাঁদে’ (intellectual trap) পড়ে যান। তিনি বুঝতে পারেননি যে, যারা শিক্ষাবিদ হিসেবে তার সঙ্গে যোগাযোগ করেছিল, তারা আসলে বিদেশি এজেন্ট। তার কাছ থেকে সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়াই মুখ্য উদ্দেশ্য। সরল মনেই সেনা কর্তার স্ত্রী রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত সংবেদনশীল নথিপত্র, ছবি এবং ইলেকট্রনিক ডেটা গোপনে সংগ্রহ, সংরক্ষণ ও আদান-প্রদান করতে থাকেন। ধারণা করা হচ্ছে, এই তথ্যগুলো এনক্রিপ্টেড (সুরক্ষিত ও গোপন) যোগাযোগ মাধ্যমের সাহায্যে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হতো।’

ইতিমধ্যেই গোয়েন্দারা তদন্তে নেমে জানার চেষ্টা চালাচ্ছেন, ঠিক কী ধরনের নথিপত্র সংগ্রহ করা হয়েছিল, বিদেশি যোগাযোগকারীদের পরিচয় কী, অথবা কী পরিমাণ তথ্য পাচার হয়েছে। কীভাবে ওই অভিযুক্ত সেনা কর্তার স্ত্রী চিনা গুপ্তচরদের সংস্পর্শে এসেছিলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে।

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

আরও বিপাকে ইমরান! ওসিআই কার্ড কেন বাতিল হবে না? অভিনেতাকে কারণ দর্শানোর নোটিশ FRRO-এর

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টে প্রাণ হারাল বালির আকৃতি

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি