ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টে প্রাণ হারাল বালির আকৃতি

উৎসব যখন বিভীষিকাময়! শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় মহা সপ্তমীর প্রথম দিনে উত্তর কলকাতার চোর বাগান সার্বজনীনে ঠাকুর দেখতে যাওয়াই কাল হয়েছিল আকৃতির।

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসব যখন বিভীষিকাময়! শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় মহা সপ্তমীর প্রথম দিনে উত্তর কলকাতার চোর বাগান সার্বজনীনে ঠাকুর দেখতে যাওয়াই কাল হয়েছিল আকৃতির। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের সঙ্গে চোর বাগানে গিয়েছিল বালির আনন্দনগরের মাধ্যমিক পরীক্ষার্থী আকৃতি রাউত। যে পুজো মণ্ডপটি এ বছরের কলকাতার সবথেকে ট্রেন্ডিং প্যান্ডেলের স্বীকৃতি পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্যান্ডেলের ছবি-ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে।
তা দেখেই মণ্ডপটির প্রদর্শনী দেখার জন্যে ভিড় জমাচ্ছিলেন ভক্তরা। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে দেবী দুর্গার শো দেখছেন। রাত পেরিয়ে ভোর, দিন থেকে রাত ভিড় একই ছিল প্রথমা থেকে গতকাল অবধি। আর তাতেই দুর্ঘটনা। বৃষ্টিতে প্যান্ডেল ভাঙছে শুনেই দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তাতেই পদপিষ্টে মারা গিয়েছে প্রায় ১৯ জন। তাঁদের মধ্যেই রয়েছে আকৃতি। বিহারের গয়া থেকে কলকাতায় প্রথম ঠাকুর দেখতে এসেছে তাঁর মামা-মামি। তাই মাম-মামি ও তিন বোনের সঙ্গে কলকাতায় আসে সে ঠাকুর দেখতে। সঙ্গে ছিল ভিআইপি পাসও। ফলে তাঁদের মধ্যে ছিল বাড়তি উৎসাহও। লাইন দিয়ে ঠাকুর দেখার ভয় ছিল না তাঁদের।
গতকাল বিকেল পাঁচটা লাগাদ সে বাড়ি থেকে রওনা দেয়। সন্ধ্যা পার হতেই চোর বাগানের দুর্ঘটনার খবর সামনে আসে। তখনই পুজো মণ্ডপে ভিড়ের চাপে ঠেলাঠেলি এবং পদপিষ্ঠে মৃত্যু হয় আকৃতির। জানা যায়, ভিড়ে পরিবারের সদস্যদের থেকে ছিটকে গিয়েছিল সে।সকালে তাঁর মৃত্যুর খবর চাউর হতেই প্রতিবেশীরা এবং আত্মীয়-স্বজন ওই বাড়িতে এসে ভিড় জমান। আকৃতির এই মর্মান্তিক পরিণতিতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্য থেকে আত্মীয়-পরিজন এবং পাড়া-প্রতিবেশীরা।

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিপত্তি, শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত কমপক্ষে ১৮

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

সর্ষে-ভাপা তো অনেক হল, এবার পাতে পড়ুক কাশ্মীরি ইলিশ! রইল রেসিপি

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

মহাষ্টমীর দিনেই ফের রক্তাক্ত শেয়ারবাজার, ৫ লক্ষ কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের

শাড়ি-কুর্তি পরেই সারাদিন ট্রাফিক সামলালেন মন্ত্রী, নিয়মভঙ্গকারীদের দিলেন সাবধানতার বার্তা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম