টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তমীর সন্ধ্যাতেই ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল মায়ানগরী মুম্বই। রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বইয়ের জুহুতে বলিউডের নায়ক টাইগার শ্রফকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালানোর চেষ্টা চালায় কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের শুটাররা। একের পর এক গুলি চালাতে থাকে। যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছেন টাইগার শ্রফ। তবে তাঁর গাড়ির চালক আহত হয়েছেন। ঘটনার পরেই বলিউডের নায়কের উপরে হামলার দায়িত্ব শিকার করে বিবৃতি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং।

সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘এদিন সন্ধ্যায় মুম্বইয়ের জুহুতে একটি ফুটবল মাঠ থেকে বেরিয়ে যখন নিজের বিএমডব্লিউ গাড়িতে উঠতে যাচ্ছিলেন বলিউড নায়ক, ঠিক তখনই মোটরসাইকেলে চেপে আসা তিন দুষ্কৃতী টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। একটি গুলি টাইগারের গাড়ির চালকের গায়ে লাগে। তাঁকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনার পরপরই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিয়োতে অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেন। তিনি জানান, টাইগার শ্রফ তাদের ‘হিট লিস্টে’ (লক্ষ্যবস্তুর তালিকায়) রয়েছেন, কারণ তিনি “তাদের নির্দেশ মানছিলেন না” এবং ‘সলমান খানের সঙ্গে কাজ করছিলেন।’ যদিও টাইগার শ্রফ ও সলমান খানকে এখনও পর্যন্ত কোনও ছবিতে এক সঙ্গে কাজ করতে দেখা যায়নি। তবে শোনা যায়, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে পরামর্শ দিয়ে টাইগার শ্রফের বলিউড অভিষেকের পথ প্রশস্ত করতে সাহায্য করেছিলেন ভাইজান। তবে টাইগার শ্রফের বাবা জ্যাকি শ্রফ সল্লু মিঁয়ার সঙ্গে বেশ কয়েকটি বিগ বাজেটের ছবিতে কাজ করেছেন।

টাইগার শ্রফের উপরে গুলি চলার খবর স্বীকার করে নিয়েছেন মুম্বই পুলিশের পশ্চিম জোনের ডিসি মোহিত গর্গ। তিনি জানিয়েছেন, ‘অক্ষত রয়েছেন বলিউড অভিনেতা।’ সূত্রের খবর, টাইগার শ্রফের উপরে হামলার খবর পেয়েই নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। হামলাকারীদের গ্রেফতার করতে ১২টি বিশেষ টিম গঠন করা হয়েছে। সেই সঙ্গে টাইগার শ্রফকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া