আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা, বিস্ফোরণে শহিদ এক ITBP পুলিশ আধিকারিক

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহের প্রথম দিনেই ফের মাওবাদী হামলায় কেঁপে উঠল ছত্তিশগড়। জানা যাচ্ছে ছত্তিশগড়ের নারায়নপুর জেলায় সোমবার সকালে একটি বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা। তাদের পোঁতা একটি ল্যান্ডমাইন ফেটে মৃত্যু হয়েছে একজন ITBP তথা ইন্দো-তিবেতিয়ান বর্ডার পুলিশ আধিকারিকের। অন্যদিকে এই বিস্ফোরণে গুরুতর চোট পেয়েছেন ওপর এক পুলিশ আধিকারিক। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ। 

এই ঘটনা প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক তথা ইন্সপেক্টর জেনারেল (বস্তার রেঞ্জ) সুন্দররাজ পি জানিয়েছেন,  ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার ডনড্রিবেদা এবং সোনপুর গ্রামের মধ্যেকার একটি স্থানে সকাল ৮.৩০ টার দিকে। ওই সময় ITBP-এর ৫৩ নম্বর ব্যাটালিয়নের একটি দল রাস্তা নির্মাণ কাজের নিরাপত্তা নিশ্চিত করতে টহল দিচ্ছিল। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় আগে থেকেই মাইন পুঁতে রেখেছিল মাওবাদীরা। সেই মাইনে পা পড়তেই এই বিস্ফোরণ ঘটে বলে খবর। এই প্রসঙ্গে ইন্সপেক্টর জেনারেল আরও জানান,  টহল দেওয়া ওই দল একটি বনের মধ্যে যখন টহল অভিযান চালাচ্ছিল তখনই ওই নিরাপত্তা কর্মীর পায়ের চাপে ওই বিস্ফোরণ ঘটে।

এই বিস্ফোরণে সহকারী সাব-ইন্সপেক্টর রাজেন্দ্র সিং শহিদ হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে হেড কনস্টেবল মহেশ এই হামলায় গুরুতর চোট পেয়েছেন বলে জানা যাচ্ছে। আপাতত জেলা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে বলে ছত্তিশগড় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই জামিন পেলেন আই-প্যাক কর্তা বিনেশ চান্দেল

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

গরমকে হার মানিয়ে বিয়ের শোভাযাত্রায় চলল ‘মোবাইল কুলার’, শোরগোল নেটদুনিয়ায়

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

রানওয়ে নয়, এবার জলেই ল্যান্ডিং! ভারতে শুরু হতে চলেছে প্রথম বাণিজ্যিক সি-প্লেন পরিষেবা

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ