বলিউডে ফের শোকের ছায়া! মাত্র ৪০-এ প্রয়াত আলিয়া-শেফালির সহ-অভিনেত্রী দিব্যা

বলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী তথা বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটার দিব্যা ভিনেকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী তথা বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটার দিব্যা ভিনেকার। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর বান্ধবী রোহিণী রামনাথন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। আলিয়া ভাটের ‘ডার্লিংস’-এ অভিনয়ের মাধ্যমে রাতারাতি লাইমলাইটে এসেছিলেন দিব্যা। যেখানে অভিনেত্রী শেফালি শাহ-ও অভিনয় করেছিলেন।

দিব্যার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে ইনস্টাগ্রামে শেয়ার করে আরজে রোহিনী রামনাথন লিখেছেন, ‘অত্যন্ত দুঃখ ও শোকের সঙ্গে আমি আমাদের সকলকে জানাচ্ছি, দিব্যা ভিনেকার আর প্রিথবিতে নেই। তিনি মঙ্গলবার পরলোকগমন করেছেন। এটা আকস্মিক ও অপ্রত্যাশিত ঘটনা। তাঁর পরিবার এবং যাঁদের জীবনে তিনি নিজের ছাপ ফেলে গিয়েছেন, তাঁরা এই শোক সামলে ওঠার চেষ্টা করছেন। এই মুহূর্তে কোনও ধরনের খোঁজখবর নেওয়া থেকে বিরত থাকুন। দিব্যাকে আমরা ব্যক্তিগতভাবে চিনি। দিব্যা পেশাগতভাবে ফিভার এফএম-এর আমাদের সকলের জন্য এক স্তম্ভ ছিলেন। তাঁর কর্মনিষ্ঠা, তাঁর দয়া এবং তাঁর জ্ঞান তাঁকে অদ্বিতীয় করে তুলেছিল। তোমাকে খুব মনে পড়বে, ভালো থেকো। আমাদের অংশ হওয়ার জন্য ধন্যবাদ। তাঁকে পেয়ে আমরা ধন্য ছিলাম।’ তাঁর মৃত্যুর খবরটি তাঁর প্রিয়জনদের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে।

তবে কীভাবে তাঁর মৃত্যু হল, তা জানা যায়নি। দিব্যা ২০২২ সালের থ্রিলার ‘জলসা’-রও অংশ ছিলেন, যেখানে বিদ্যা বালান এবং শেফালি শাহ অভিনয় করেছিলেন। তাঁর অভিনয় ব্যপক প্রশংসিত ছিল। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউডও। তাঁর শেষকৃত্য বুধবার (২১ অক্টোবর) মুম্বইয়ে ভিলে পার্লে শ্মশানে সম্পন্ন হবে। 

নবমীর রাতে বাবার কাছে ঘুগনি-রুটি খাওয়ার আবদার, পরক্ষণেই ঘর থেকে মা-ছেলের দেহ উদ্ধার

‘মোহন ভাগবত ঠিক বলেছেন’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে কীসের গাফিলতির কথা বললেন শুভেন্দু?

মহিলা নৃত্যশিল্পীকে চড় পুলিশ কর্তার! প্রতিবাদ করায় জনতার দিকে পিস্তল তাক, ভাইরাল ভিডিও

‘২৭৫ বিধায়ক আমার পাশে রয়েছে,’ দশমীতে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

পুজো মণ্ডপে মহিলাদের শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল নেতাকে খুঁজছে পুলিশ, চাঞ্চল্য বহরমপুরে

ককরোচ নেতাদের জামিন মামলার শুনানিতে ফ্রান্সের পড়ুয়া বিক্ষোভের প্রসঙ্গ টানল দিল্লি হাইকোর্ট

জনপ্রিয় মডেল কাইলির ব্রা’র ওজন প্রায় চার পাউন্ড, দাম ৫ কোটি ডলার!

দলে বরুণ, বৈভব সহ বাদ আরও ৪! নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

‘বিরোধীরা শুধু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় রয়েছে,’ চোরবাগান কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

টাইগার নন, বিষ্ণোই গোষ্ঠীর শ্যুটারদের টার্গেটে ছিলেন অমিতাভ-অক্ষয়-আমির!

সুদানে বাজারে ও শ্মশান যাত্রীদের উপর আছড়ে পড়ল ড্রোন, নিহত ৩০০

আগামী বছরের দুর্গাপুজোতে জোড়া অষ্টমী, বাড়তি আনন্দের দিন বাঙালির কাছে