‘দশেরায় শুভ শক্তির বিনাশ হয়’, কলকাতায় রাবণ দহনে এসে ভুল মন্তব্য, ক্ষমা চাইলেন রণবীর

সম্প্রতি ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন 'রাম' রণবীর কাপুর। সেখানেই দশেরা ও রামায়ণের মাহাত্ম্য বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃত ভুল মন্তব্য করে ফেলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’। ইতিমধ্যেই ছবির বুকিং শুরু হয়ে গিয়েছে। ছবির প্রচারে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটছেন ছবির নির্মাতা থেকে কলাকুশলীরা। সম্প্রতি ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন ‘রাম’ রণবীর কাপুর। সেখানেই দশেরা ও রামায়ণের মাহাত্ম্য বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃত ভুল মন্তব্য করে ফেলেন তিনি। আর সেই ভিডিও ভাইরাল হতেই সোশাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। এবার সেই নিন্দায় ইতি টানতে, নিজের ভুল বুঝতে পেরে সর্বসমক্ষে ক্ষমা চাইলেন রণবীর কাপুর। বুধবার (২১ অক্টোবর) চেন্নাইয়ে ‘রামায়ন’-এর গ্র্যান্ড ইভেন্টে উপস্থিত হয়ে জানালেন যে, কলকাতার অনুষ্ঠানে গিয়ে ভুল মন্তব্য করে ফেলেছিলেন, তার জন্যে তিনি অনুশোচনা করছেন।

 

আসলে গত মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার সেন্ট্রাল পার্কের মাঠে স্থাপিত শ্রীরামের বিশাল মূর্তির সামনে অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবে ধুমধাম করে রাবণ দহন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্যান্ডেলজুড়ে উপস্থিত হাজার হাজার মানুষের উল্লাস আর করতালির মাঝে পোড়ানো হয় রাবণের বিশাল বড় কুশপুত্তলিকা। সেই অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন রণবীর কাপুরসহ ‘রামায়ণ’-এর গোটা টিম। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সেই মঞ্চেই রামায়ণের পুরনো এক প্রবাদ বলতে গিয়ে মুখ ফসকে ভুল বলে ফেলেন রণবীর। তা নিয়েই শুরু হয় ট্রোলিং। রণবীর বলেছিলেন, ‘দশেরা আমাদের অত্যন্ত সুন্দর একটি কথা মনে করিয়ে দেয়, অন্যায় বা অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত বিনাস ঘটে শুভশক্তিরই।’ অভিনেতার এই মন্তব্যে ক্ষুব্ধ হন নেটিজেনরা। শুরু হয় অভিনেতাকে নিয়ে ঠাট্টা-তামাশা।

গতকাল চেন্নাইয়ের মঞ্চে সেই ভুলটা স্বীকার করেই রণবীর বলেন, ‘গতকাল আমার সঙ্গে একটি অনভিপ্রেত  ঘটনা ঘটেছে। যার জন্যে আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। কলকাতার দশেরা অনুষ্ঠানে আমার মুখ ফস্কে একটি ভুল শব্দ বেরিয়ে গিয়েছিল। আমি আসলে ওই অনুষ্ঠানে বলতে চেয়েছিলাম যে, ‘অধর্ম বা অন্যায় যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্যের জয়ই হবে। আর অশুভ শক্তির বিনাশ ঘটবে।’ এরপর ‘রকস্টার’-এ এ আর রহমানের সুর দেওয়া একটি গানের দু’কলি ধার নিয়ে বলেন, ‘জো ভি ম্যায় কহনা চাহুঁ, বরবাদ করে আলফাজ মেরে’ অর্থাৎ কীভাবে তিনি মাঝে মাঝে নিজেকে সঠিকভাবে প্রকাশ করতে হিমশিম খান। অভিনেতার ক্ষমা চাওয়ার এমন অভিনব কায়দায় মুগ্ধ হয়েছেন সকলে। এবার দেখার পালা তিনি পর্দায় ‘রাম’ হয়ে কতটা মন জয় করতে পারেন অনুরাগীদের। 

হামলার আগে মুম্বইয়ের হোটেলে ‘শুটিং’ অনুশীলন, টাইগারকাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

মা’য়ের গায়ে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে, হাড়হিম কাণ্ড জম্মুতে

ক্রেনের বদলে ট্রলি, একাদশীতেও চলবে দুর্গা বিসর্জন, ঘাটে ঘাটে নিরাপত্তা জোরদার পুলিশের

নেই চাকরি, বিয়ের খরচ জোগাড় করতে সোনার হার ছিনতাই! গ্রেফতার হায়দরাবাদের যুগল

পুজো মিটতেই ময়দানে ইন্ডিয়া জোট, নভেম্বরের শুরুতে সমাবেশ, আজ বৈঠকে মমতা-রাহুলরা

নাড়িও কাটা হয়নি! দশমীর রাতে ড্রেনে পড়ে সদ্যোজাত, কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা

ঠাকুর বিসর্জন দিতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম যুবক, ভর্তি কল্যাণী এইমসে

এশিয়ান প্যারা গেমসে তীরন্দাজিতে যুগ্মভাবে সোনা জিতলেন শীতল দেবী ও তোমান কুমার

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

ছত্তিশগড়ে আত্মসমর্পণকারী মাওবাদী নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য

জেলমুক্তির পরের দিনই ফের তলব ‘আরশোলা’-দের, দিল্লি পুলিশের ডাক CJP-র তিন নেতাকে

ফেসবুকের তথ্য সুরক্ষায় গাফিলতি, Meta-কে ২৫০০ কোটি ডলার জরিমানার নির্দেশ