সৌদি আরবে চলতি বছরের প্রথম ৬ মাসে বাংলাদেশি-সহ ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশি যুগল নজরুল ইসলাম ও সুইটি আক্তারের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে শোরগোলের মধ্যেই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম ছয় মাসেই বাংলাদেশি-পাকিস্তানি সহ বিভিন্ন দেশের ৫৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি কর্তৃপক্ষ। একই সময়ে সৌদির ৪৯ নাগরিককেও চরম সাজা দেওয়া হয়েছে। এমন তথ্য প্রকাশ্যে এনেছে ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর)।

স্বেচ্ছাসেবী সংগঠনটির তরফে জানানো হয়েছে, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জমানায় চলতি বছরের জুন পর্যন্ত মোট মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ২ হাজারে পৌঁছেছে। নরহত্যায় সৌদির পূর্ববর্তী শাসকদের টেক্কা দিয়েছেন দুজনে। চলতি বছরে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ১৭টি দেশের নাগরিক রয়েছেন। হতভাগ্যদের মধ্যে বাংলাদেশের দম্পতি ছাড়া  ইথিওপিয়া, পাকিস্তান, সুদান, ইয়েমেন, সিরিয়া, জর্ডান, সোমালিয়া, মিসর, নাইজেরিয়া, বেনিন, ইরাক, কুয়েত, কেনিয়া, উগান্ডা ও আফগানিস্তানের নাগরিকেরা রয়েছেন।

ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসএর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয়মাসে সৌদি ও ভিন দেশি মিলিয়ে ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তার মধ্যে মাদক সংক্রান্ত অপরাধে ৭১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। খুন করার অপরাধে ২৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত মামলায় ৯ জনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। ব্যভিচারের মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার মধ্যে বাংলাদেশিও রয়েছেন। যদিও তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি। ১০৮ জনের মধ্যে ৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিচারকদের একক বিবেচনামূলক ক্ষমতা বা ‘তাজির’ শাস্তির ভিত্তিতে।  সৌদি আরবের জেলগুলোতে এখনও বিপুলসংখ্যকল মানুষ মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে বন্দি আছেন। তাঁদের মধ্যে খামিস মুশাইত কারাগারে ৫৮ জন ইথিওপীয়, নাজরান কারাগারে আরও পাঁচ ইথিওপীয় ও পাঁচ সোমালীয় এবং তাবুক কারাগারে আটজন মিশরীয় রয়েছেন।

উলটপুরাণ! দুর্গাপুজোয় মেট্রোতে একধাক্কায় অনেকটাই কমল যাত্রী সংখ্যা

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

১২ হাজার টাকা পাবি তো? পুরোহিতকে বলা এই কথার জেরে বাবাকে হারালেন যুবক

চারমূর্তির ব্যাটিং তাণ্ডবে প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে বধ করল টিম ইন্ডিয়া

বিসর্জনের পর গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তুলতে গিয়ে মৃত্যু প্রবীণ বিজেপি নেতার

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য

মঞ্চে সাজানো হয়েছিল রাজা হরিশ্চন্দ্রের ছেলের চিতা, আগুনে ঝলসে গেলেন ১০ জন

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে

সৌদি আরবে চলতি বছরের প্রথম ৬ মাসে বাংলাদেশি-সহ ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ফিলিপসের চওড়া ব্যাটের উপর ভর করে ভারতকে ২২৬ রানের টার্গেট নিউজিল্যান্ডের

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ১ ভারতীয়, জখম আরও ২

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি

‘নির্বোধের মতো মন্তব্য ‘, ফ্রান্সের অশান্তিতে মুসলিমদের দায়ী করে ট্রাম্পের বক্তব্য খারিজ ম্যাক্রোর

‘সত্যের পাশে দাঁড়াও,’ ছেলে রাইহানের ছবি প্রদর্শনী বিতর্কে মন্তব্য প্রিয়ঙ্কার