১২ হাজার টাকা পাবি তো? পুরোহিতকে বলা এই কথার জেরে বাবাকে হারালেন যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ায়। বিজয়া দশমীর দিন ছেলের সঙ্গে এক পুরোহিতের কথাবার্তাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিবাদের জেরে প্রাণ হারালেন এক ব্যক্তি। অভিযোগ, রাস্তায় একা পেয়ে তাকে মারধর করেন কয়েকজন যুবক। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম সঞ্জয় প্রামাণিক। এই ঘটনাকে কেন্দ্র করে হালদার পুকুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত হালদার পুকুর এলাকার বাসিন্দা বিদ্যুৎ প্রামাণিকের সঙ্গে নবমীর রাতে কথা হয়েছিল তাঁর বন্ধু মৃণাল ঘোষালের। পেশায় পুরোহিত মৃণাল ওই এলাকারই বাসিন্দা। বর্ণালী সঙ্ঘের দুর্গাপুজোয় পুরোহিতের দায়িত্ব পালন করছিলেন তিনি। সেই পুজোর পারিশ্রমিক নিয়েই দু’জনের মধ্যে কথাবার্তা হয়। বিদ্যুৎ মৃণালের কাছে জানতে চান, তিনি বর্ণালী সঙ্ঘের পুজো করছেন কি না। মৃণাল সম্মতি জানালে কত টাকা পারিশ্রমিক পাওয়ার কথা, তা জানতে চান বিদ্যুৎ। উত্তরে মৃণাল জানান, ১২ হাজার টাকা দেওয়ার কথা হয়েছে। তখন বিদ্যুৎ সংশয় প্রকাশ করে বলেন, ওই টাকা আদৌ পাওয়া যাবে কি না, তা নিয়ে তাঁর সন্দেহ রয়েছে। অভিযোগ, এই কথোপকথনের বিষয়টি দশমীর সকালে ক্লাবের সদস্যদের জানিয়ে দেন মৃণাল। এরপরই বিদ্যুতের উপর ক্ষুব্ধ হন ক্লাবের কয়েকজন সদস্য বলে অভিযোগ। এলাকায় তার খোঁজখবর শুরু হয়। এমনকী ফোন করে তাকে ধমক দেওয়া হয়েছিল বলেও দাবি। পরিস্থিতি বুঝে বিদ্যুৎ নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন। কিন্তু তাতেও বিবাদের নিষ্পত্তি হয়নি বলে অভিযোগ।

আরও পড়ুন: জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য

এরপর বুধবার দুপুরে রাস্তায় বিদ্যুতের বাবা সঞ্জয় প্রামাণিককে দেখতে পান কয়েকজন যুবক। অভিযোগ, তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন এবং সঞ্জয়ের উপর চড়াও হয়ে মারধর শুরু করেন। আক্রান্ত ব্যক্তির চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা ছুটে আসেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে সামালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছনোর পর চিকিৎসকেরা সঞ্জয়কে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ। বুধবার রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের পরিবারের সদস্যরা। অভিযোগে ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তেরা ঘটনার পর থেকে পলাতক। তাঁদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। ঠিক কী কারণে এই হামলা এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

গুরু-মঙ্গলের মহাযোগে ৩ রাশির জাতকদের বাড়বে আয়, ঘুচবে অর্থকষ্ট

বুধ-মঙ্গলের সংযোগে কেন্দ্র দৃষ্টি যোগ, ৩০ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

LIC-এর আকর্ষণীয় পলিসিতে ৫ বছরের প্রিমিয়ামেই মিলবে আজীবন সুদ!

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

ছাত্রীকে যৌন হেনস্তা, শিক্ষককে গণধোলাইয়ের পর মাদ্রাসায় আগুন ধরালেন স্থানীয়রা

তারেকের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারের সঙ্ঘাত চরমে, ফের বাংলাদেশে অভ্যুত্থান?

ধেয়ে আসছে রাক্ষুসে টাইফুন চাম্পি, তাইওয়ানে বন্ধ স্কুল-কলেজ-অফিস-বিমান পরিষেবা

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের

চোরবাগানের প্রতিমা নিরঞ্জন হবে শনিবার, সিটের নির্দেশে খোলা হচ্ছে না মণ্ডপ