আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!

Share:

নিজস্ব প্রতিনিধি: গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন বারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি। কিন্তু কেন এই কথা বললেন শাসক দলের বিধায়ক? সেই প্রশ্নের উত্তর দিলেন খোদ বিধায়ক নিজেই। প্রয়াত বিজেপি নেতা মণীশ শুক্লার খুনের ঘটনায় অভিযুক্তদের সঙ্গে দলের কয়েকজন নেতার ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছেন বারাকপুরের বিধায়ক। সাংবাদিক বৈঠকে তাঁর অভিযোগ, মণীশ খুনে যাঁদের নাম জড়িয়েছিল, তাঁদেরই এখন বিজেপির কয়েকজন নেতার সঙ্গে দেখা যাচ্ছে। পাশাপাশি, বারাকপুরের প্রাক্তন পুরপ্রধান উত্তম দাস এবং টিটাগড়ের প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরীকে বিজেপিতে যোগ দিতে দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

সাংবাদিক বৈঠকে কৌস্তুভ কয়েকটি ছবি দেখিয়ে বলেন, ‘আমাদের কিছু লোকের সঙ্গে মণীশ শুক্লার হত্যাকারীদের দেখা যাচ্ছে। এগুলি দেখতে ভাল লাগছে না।’ যদিও কারও নাম সরাসরি উল্লেখ করেননি তিনি। তবে তাঁর বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীকে দলে নেওয়ার সম্ভাবনা নিয়েও আপত্তি জানিয়ে কৌস্তুভের সাফ হুঁশিয়ারি, তাঁদের বিজেপিতে ঢুকতে দেবেন না। নিজের রাজনৈতিক অবস্থানের দৃঢ়তা বোঝাতে অতীতে দীর্ঘ সাড়ে তিন বছর মাথা কামিয়ে রাখার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। এমনকি, প্রয়োজনে বিজেপির রাজ্য দফতরের সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুমকিও দিয়েছেন বারাকপুরের বিধায়ক।

আরও পডুন: লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

উল্লেখ্য, ২০২০ সালে টিটাগড়ে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে গুলি করে খুন করা হয়েছিল মণীশ শুক্লাকে। ঘটনাটি ঘিরে সেই সময় রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল। তদন্তে সুপারি কিলার দিয়ে খুন করানোর বিষয়টি উঠে এসেছিল বলে জানা যায়। এবার সেই মামলায় নতুন করে আইনি পদক্ষেপের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন কৌস্তুভ। মামলাটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যসচিব, সিআইডির ডিজি এবং বারাকপুরের পুলিশ কমিশনারকে চিঠি লেখার কথাও বলেছেন তিনি।

৬০ বছরের পুরনো মন্দিরের জমি দখল করে চাষাবাদ জামায়াত নেতার

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

৫৩০টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ UCO ব্যাঙ্কের, শিগগিরই আবেদন করুন

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

নভেম্বরেই কেরিয়ারে বড় সাফল্যের যোগ! ভাগ্য খুলবে ৫ রাশির জাতকদের

৮,০০০ টাকার বিশাল ছাড়! ১৬ হাজারের কমে মিলবে OnePlus N6 Lite

সামান্য কথা কাটাকাটি থেকে তুমুল বচসা, বাবার এক ঘুষিতে প্রাণ হারালেন ছেলে

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

কবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

হায় রে বাংলাদেশ! জামায়াতের সন্ত্রাসীদের বাধায় দিনের আলোয় কবর দেওয়া গেল না মুক্তিযোদ্ধাকে

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান, বিসিবির কাছে NOC চেয়ে আর্জি