লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: বেসরকারি স্কুলগুলোকে লাইসেন্স ও অন্যান্য অনুমোদন দেওয়ার ক্ষেত্রে ১০০ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তামিলনাড়ুর প্রাক্তন স্কুল শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পোইয়ামোজিকে গ্রেফতার করেছে চেন্নাই পুলিশের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। আনবিল মহেশ পোইয়ামোজির গ্রেফতারি নিয়ে ইতিমধ্যেই তামিলনাডুর রাজনীতিতে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ডিএমকের তরফে অভিযোগ করা হয়েছে, থালাপতি বিজয়ের সরকার রাজনৈতিক প্রতিপক্ষদের লক্ষ্যবস্তু করতে তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করছে।

এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে সরকারের জমানায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি অনুমোদন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তোলাবাজির অভিযোগ ওঠে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ওই অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে চেন্নাই পুলিশের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)। তদন্তকারীরা ঘুষ দিয়ে লাইসেন্স হাতানো  ১৭৭টি স্কুলের সন্ধান পান। প্রায় ১০০ কোটির দুর্নীতি হয়েছে বলে প্রমাণ পান তদন্তকারীরা। শুধু তাই নয়, প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা দ্রাবিড় মুনেত্রা কাঝাগামের (ডিএমকে)-এর প্রবীণ নেতা মহেশ এই বিশাল দুর্নীতির অন্যতম পাণ্ডা বলেও দাবি তাঁদের। নামপ্রকাশে অনিচ্ছুক সিসিবি’র এক আধিকারিক জানিয়েছেন, ‘তদন্তের সময় ডিজিটাল ডিভাইস থেকে পাওয়া নথিপত্র এবং জিজ্ঞাসাবাদের সময় রেকর্ড করা বয়ানেই স্পষ্ট বিরাট দুর্নীতি সংগঠিত হয়েছে। আর তার নেপথ্যে রয়েছেন প্রাক্তন স্কুল শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পোইয়ামোজি।’

গ্রেফতারির আশঙ্কায় মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহেশ। তাছাড়া তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজেরও আর্জি জানিয়েছিলেন। সোমবার (২৬ অক্টোবর) তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণ। হাইকোর্ট ‘রক্ষাকবচ’ দিতে অস্বীকার করায় খানিকক্ষণের মধ্যেই গ্রেফতার করা হয় পোইয়ামোজিকে।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩