নতুন লুকে হাজির Hero Karizma XMR 250, সঙ্গে থাকছে ৩০ HP ইঞ্জিন!

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন করে চর্চায় Hero Karizma XMR 250। সম্প্রতি লাল রংয়ের স্পোর্টি লুকে ডিলারশিপে দেখা গিয়েছে হিরো মোটোকর্পের এই আসন্ন ফুলি-ফেয়ার্ড স্পোর্টস বাইক। এর আগে কালো রঙের সংস্করণও নজরে এসেছিল। নতুন মডেলটি বাজারে এলে সংস্থার বর্তমান Karizma XMR 210-এর উপরে জায়গা করে নেবে। শক্তিশালী ২৫০ সিসি ইঞ্জিন, আগ্রাসী ডিজাইন এবং উন্নত হার্ডওয়্যারের কারণে বাইকটি নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত সংস্থার তরফে আনুষ্ঠানিক লঞ্চের দিনক্ষণ ও দাম ঘোষণা করা হয়নি।

ফিচার ও ডিজাইন

নতুন Karizma XMR 250-এর ডিজাইনে রয়েছে স্পোর্টস বাইকের পরিচিত আগ্রাসী ছাপ। সামনে রয়েছে প্রজেক্টর LED হেডল্যাম্প এবং বুমেরাং আকৃতির ডে-টাইম রানিং লাইট (DRL)। হেডল্যাম্পের নীচের দিকে বিস্তৃত ফেয়ারিং এবং সামনে যুক্ত উইংলেট বাইকটির লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।এ ছাড়া রয়েছে উঁচু উইন্ডস্ক্রিন, পেশিবহুল ফুয়েল ট্যাঙ্ক, স্প্লিট সিট এবং সোনালি রঙের আপসাইড-ডাউন (USD) ফ্রন্ট ফর্ক। নতুন লাল রংয়ের বডির সঙ্গে সাদা ও কালো গ্রাফিক্সের সংমিশ্রণ বাইকটিকে আলাদা পরিচিতি দিয়েছে। এর আগে সাদা-লাল এবং কালো রংয়ের সংস্করণও দেখা গিয়েছিল। তবে বাজারে ঠিক কোন কোন রংয়ে বাইকটি বিক্রি হবে, তা এখনও নিশ্চিত নয়। 

ইঞ্জিনে কতটা শক্তিশালী হবে নতুন Karizma?

নয়া বাইকের অন্যতম আকর্ষণ হতে চলেছে এর ২৪৯ সিসির লিকুইড-কুলড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন। একই ইঞ্জিন Hero Xtreme 250R-এও ব্যবহার করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ইঞ্জিনটি সর্বোচ্চ ৩০ HP শক্তি উৎপন্ন করতে পারে ৯,২৫০ rpm-এ এবং ২৫.৩ Nm টর্ক পাওয়া যেতে পারে ৭,৫০০ rpm-এ। এর সঙ্গে থাকবে ৬-স্পিড গিয়ারবক্স। বর্তমান Karizma XMR 210-এর তুলনায় বড় ইঞ্জিন নতুন মডেলটিকে আরও শক্তিশালী বিকল্প হিসেবে তুলে ধরতে পারে। তবে বাস্তবে বাইকটির পারফরম্যান্স, মাইলেজ এবং রাইডিং অভিজ্ঞতা সম্পর্কে নিশ্চিত হতে লঞ্চের পর বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করতে হবে।Hero Karizma XMR 250-এর দাম এখনও প্রকাশ করেনি সংস্থা। তবে প্রাথমিক অনুমান অনুযায়ী, বাইকটির এক্স-শোরুম দাম ২ লক্ষ টাকার আশপাশে হতে পারে। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের