সরশুনা কাণ্ডে অভিযুক্তদের খালি গায়ে হাঁটালো পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেহালার সরশুনায় বাবা ও ছেলেকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর অভিযোগে এবার অভিযুক্ত তরুণীর বাবা ও মামাকে খালি গায়ে ঘোরাল পুলিশ। মঙ্গলবার তাঁদের কোমরে দড়ি বেঁধে, শুধু হাফপ্যান্ট পরিয়ে এলাকার রাস্তায় ঘোরানো হয়। রবিবার প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে যুবক ও তাঁর পরিবারের উপর অত্যাচার চালানোর অভিযোগ ওঠে তরুণীর পরিবারের বিরুদ্ধে। সেই ঘটনায় তরুণীর বাবা ও মামাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

ঘটনার সূত্রপাত গত ২৫ অক্টোবর। অভিযোগ, সরশুনা থানার অন্তর্গত বসুন্ধরা পার্ক এলাকায় এক যুবক ও তরুণীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়ে তরুণীর পরিবারের সদস্যেরা তাদের সম্পর্কতে আপত্তি জানান। এরপর ওই যুবক ও তাঁর বন্ধুকে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। পরে যুবকের বাবাকেও সেখানে ডেকে পাঠানো হয়। অভিযোগ, যুবকের বাবার হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে ছেলেকে গুলি করার জন্য চাপ দেওয়া হয়। অন্যথায় তাঁদের নগ্ন হয়ে রাস্তায় হাঁটার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এরপর যুবক, তাঁর বাবা ও বন্ধুকে বিবস্ত্র করে এলাকায় হাঁটানো হয়। 

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে মঙ্গল সন্ধ্যা থেকেই বাংলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস

ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এই ঘটনায় তরুণীর বাবা, মা ও মামাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নেপথ্যে ঠিক কী ঘটেছিল, তা জানতে তদন্ত চালাচ্ছে সরশুনা থানার পুলিশ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের