সুপ্রিম স্বস্তি জ্ঞানেশের, এসআইআর সংক্রান্ত মামলার শুনানি আপতত স্থগিত

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি পেলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর নিয়োগ, অপসারণ, এসআইআর ও ফর্ম ৬ সহ একাধিক মামলার শুনানি আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। দীপাবলির পর সেই সমস্ত মামলার শুনানি হবে বলে আজ, মঙ্গলবার জানানো হয়েছে শীর্ষ আদালতের তরফে। মুখ্য নির্বাচন কমিশনারের কাজের পদ্ধতি এবং এসআইআর-সংক্রান্ত ফর্মে আনা পরিবর্তনকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে একাধিক মামলা দায়ের হয়েছিল। তাতে ছিল ফর্ম ৬ পরিবর্তন সহ একাধিক মামলার বিষয়টি। এসআইআর ও জ্ঞানেশের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি একত্রে করে শুনানি এদিন শুরু করেছিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। কিন্তু মাঝপথেই সেই শুনানি স্থগিত করে দেন তিনি। তারপরেই শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, আগামী ১৭ নভেম্বর মামলাগুলির পরবর্তী শুনানি করা হবে।

এসআইআর নিয়ে মামলা দায়ের হতেই গতকাল, সোমবার রাতে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছিল জাতীয় নির্বাচন কমিশন। হলফনামা দিয়ে কমিশনের তরফে বলা হয়েছিল, নতুন ভোটার হতে আবেদন জানানোর জন্য জরুরি ফর্ম নম্বর-৬ এ কোনও বদল ঘটানো হয়নি। ভোটার তালিকার নিবিড় সমীক্ষার (এসআইআর) সিদ্ধান্ত সর্বসম্মতভাবেই নেওয়া হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পাশাপাশি ওই সিদ্ধান্তে সম্মতি দিয়েছিলেন বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু ও বিবেক যোশিও। মামলার প্রেক্ষিতে গতকাল, সোমবার রাতে এমনটাই হলফনামা দিয়ে জানিয়েছিল নির্বাচন কমিশন। তারপরেই বিষয়টি এদিন সুপ্রিম কোর্টে উঠেছিল। আদালত আবেদনকারী রাকেশ সিংহকে ইসিআই (ECI)-এর উত্তরের প্রেক্ষিতে নিজের বক্তব্য জমা দেওয়ার জন্য ১০ দিন সময় দেনষ সঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চ জানায় যে, দীপাবলির ছুটির পর ১৭ নভেম্বর বিষয়টি শুনানির জন্য তালিকাভুক্ত হতে পারে। আদালত জানিয়েছে, ১০ দিনের এই সময়সীমা পার হওয়ার পরই শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পডুন: মিচেলের চওড়া ব্যাটে ভর করে শ্রেয়সদের ১৯৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

ফর্ম ৬ ইস্যুতে মমতাপন্থী তৃণমূল সাংসদ দোলা সেনের মামলায় সওয়াল করেন আইনজীবী মেনকা গুরুস্বামী। পাল্টা নির্বাচনের কমিশনের আইনজীবী জানান, এই নিয়ে সওয়াল চলতে পারে না কারণ মূল প্রসঙ্গ থেকে একেবারে সরে যাওয়া হচ্ছে। একই সঙ্গে হলফনামা জমা দিতে চেয়ে শীর্ষ আদালতের কাছে সময় চেয়ে নিয়েছেন কমিশনের আইনজীবী। তাঁদের দু’সপ্তাহ সময় মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। ততদিন পর্যন্ত শুনানি স্থগিত থাকবে। এদিন এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ।

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড