ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

, ধনতেরাস পুজোর শুভ সময় সন্ধ্যা ৬টা১৮ মিনিট থেকে রাত ৮টা১০ মিনিট পর্যন্ত। আর এ বছর দীপাবলি পালিত হবে ৮ নভেম্বর তথা রবিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিওয়ালি উৎসবের আগে অনেকেই ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে মন দেন। বাড়িঘরকে সাজিয়ে তোলার উপর মন দেন। নানারকম জিনিসপত্র দিয়ে ঘর সাজান। টুনি লাইট দিয়ে বাড়ির বাইরে সাজান। বাড়ি প্রদীপ দিয়ে সাজিয়ে তোলেন সকলে। হিন্দুধর্মের অন্যতম প্রধান উৎসব বলা হয় দিওয়ালিকে। তাই দেশজুড়ে পালিত হয় এই আলোর উৎসব। আর বাঙালিদের কাছে এই উৎসব কালী পুজো বা ‘দীপাবলি’ নামেই খ্যাত। এই উৎসব ধনতেরাস থেকে শুরু হয় এবং ভাইফোঁটা দিয়ে শেষ হয়। এছাড়া দিওয়ালির সময় অনেকেই লক্ষ্মী পুজো করেন, আবার কেউ গোবর্ধন পুজোও করেন। চলুন জেনে নেওয়া যাক, এ বছর কোন উৎসব কোন দিনে পালিত হবে। কালী পুজো, লক্ষ্মী পুজো এবং গোবর্ধন পুজোর সঠিক সময় কখন?

ধনতেরাস দিয়ে দীপাবলি উৎসব শুরু হবে। চলতি বছর ৬ নভেম্বর ধনতেরাস পালিত হবে। এটি ধনত্রয়োদশী নামেও পরিচিত। এই দিনে ভগবান ধন্বন্তরী, দেবী লক্ষ্মী এবং কুবেরের পুজো করার নিয়ম রয়েছে। হিন্দু পঞ্জিকা অনুসারে, ধনতেরাস পুজোর শুভ সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিট থেকে রাত ৮ টা ১০ মিনিট পর্যন্ত। আর এ বছর দীপাবলি পালিত হবে ৮ নভেম্বর তথা রবিবার। এ দিন দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশ পুজো করারও নিয়ম রয়েছে। আর এই পুজোর শুভ সময় হল, বিকেল ৫টা ৫৪ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৫০ মিনিট পর্যন্ত। মোট ১ ঘণ্টা ৫৬ মিনিট স্থায়ী হবে পুজোর সময়। কথিত আছে, দীপাবলিতে এই পুজো করলে সংসারে সুখ-সমৃদ্ধি আসে।

অন্যদিকে হিন্দু পঞ্জিকা অনুসারে, ৮ নভেম্বর সকাল ১১টা ২৭ মিনিটে অমাবস্যা তিথি শুরু হচ্ছে। আর এটি স্থায়ী হবে ৯ নভেম্বর দুপুর ১২টা ৩১ মিনিট পর্যন্ত। এরপর কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি শুরু হবে। গোবর্ধন পুজো ১০ নভেম্বর মঙ্গলবার পালিত হবে। এই পুজো অন্নকূট নামেও পরিচিত। পুজোর শুভ সময়, সকাল ৬টা ৪০ মিনিট থেকে সকাল ৮টা ৫০ মিনিট পর্যন্ত। আর এ বছর ভাইফোঁটা পড়েছে ১১ নভেম্বর, বুধবার। এই দিনে সকল বোনেরা তাঁদের ভাইদের কপালে তিলক পরিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করেন। ভাইয়েরা তাঁদের বোনদের উপহার দিয়ে ভালবাসা প্রকাশ করেন। তাই ভাইবোনদের জন্যে এই উৎসবটি খুব গুরুত্বপূর্ণ উৎসব। আর এই ভাইফোঁটার মাধ্যমেই দিওয়ালির আলোর উৎসবের সমাপ্তি ঘটবে। 

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ২, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?