বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির রান্নাঘরে এমন অনেক পদ রয়েছে, যেগুলি এক সময়ে ঘরে ঘরে তৈরি হলেও এখন ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। তেমনই এক পদ হল মোচার পোলাও। মোচা দিয়ে ঘণ্ট, চপ কিংবা তরকারি তো অনেকেই খেয়েছেন। কিন্তু সুগন্ধি চালের সঙ্গে মশলা মিশিয়ে তৈরি মোচার পোলাওয়ের স্বাদ কত জনেরই বা মনে আছে? মাছ-মাংস ছাড়াই এই পদ হয়ে উঠতে পারে দুপুরের বা রাতের খাবারের অন্যতম আকর্ষণ। বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই সহজে বানিয়ে নেওয়া যায় এই বাঙালি পদ। রইল মোচার পোলাও তৈরির সহজ রেসিপি। 

উপকরণ

বাসমতী বা গোবিন্দভোগ চাল – ২ কাপ
মোচা – ১টি মাঝারি
আলু – ১টি
পেঁয়াজ কুচি – ২টি
আদাবাটা – ১ চা চামচ
জিরে – আধ চা চামচ
তেজপাতা – ২টি
দারচিনি, এলাচ ও লবঙ্গ – পরিমাণমতো
আদা-রসুন বাটা – ১ চা চামচ
হলুদ গুঁড়ো – সামান্য
জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো – আধ চা চামচ করে
কিশমিশ ও কাজুবাদাম – ইচ্ছেমতো
ঘি – ২ টেবিল চামচ
নুন, চিনি ও গরমমশলা – স্বাদমতো
সাদা তেল ও গরম জল – প্রয়োজনমতো

আরও পড়ুনঃ একঘেয়ে ঝোল ছেড়ে এবার পাতে পড়ুক রুই পোস্ত, রইল সহজ রেসিপি

প্রণালী 

প্রথমে মোচার খোসা ছাড়িয়ে ফুলগুলি পরিষ্কার করে নিতে হবে। শক্ত অংশ ও গর্ভকেশর বাদ দিয়ে মোচা কুচিয়ে নিন। নুন-হলুদ দেওয়া জলে মোচা সেদ্ধ করে জল ঝরিয়ে রাখুন। চাল ধুয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার কড়াইয়ে তেল ও সামান্য ঘি গরম করে আলুর টুকরোগুলি ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ে তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিন। পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভেজে আদা-রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও সামান্য হলুদ দিয়ে কষিয়ে নিন। এ বার সেদ্ধ মোচা ও ভাজা আলু দিয়ে ভাল করে মিশিয়ে নিন। অন্যদিকে, চাল অল্প ঘিয়ে ভেজে মশলার মধ্যে মিশিয়ে দিন। প্রয়োজনমতো গরম জল, নুন ও সামান্য চিনি দিয়ে ঢেকে রান্না করুন। চাল সেদ্ধ হয়ে জল শুকিয়ে এলে কিশমিশ, কাজুবাদাম ও গরমমশলা ছড়িয়ে দিন। শেষে ঘি দিয়ে কয়েক মিনিট ঢাকা দিয়ে রাখুন। তৈরি মোচার পোলাও গরম গরম পরিবেশন করুন। সঙ্গে আলুর দম কিংবা নিরামিষ তরকারি থাকলে জমে যাবে বাঙালির ভোজ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের