অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘অপারেশন সিঁদুর’-এর পর এই প্রথম পাকিস্তানকে ভারতে আসার আমন্ত্রণ জানাল নয়াদিল্লি। আগামী ২০ থেকে ২২ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে SCO-র কালচারাল ডায়লগ ফোরাম। সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য পাকিস্তান-সহ সংস্থার বাকি সদস্য রাষ্ট্রগুলিকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের পর এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

২০২৫ সালের এপ্রিলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি ঘটে। তার পরেই পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারত। সংঘাতের সেই আবহে দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও দূরত্ব বেড়েছে। এমন পরিস্থিতিতে দিল্লির বৈঠকে যোগ দেওয়ার জন্য পাকিস্তানকে আমন্ত্রণ জানানোর বিষয়টি নজর কেড়েছে। তবে এই আমন্ত্রণকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির ইঙ্গিত হিসেবে দেখার অবকাশ এখনও নেই। পাকিস্তান SCO-র সদস্য রাষ্ট্র হওয়ায় সংস্থার অধীনে আয়োজিত বৈঠকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে এই পদক্ষেপকে মূলত বহুপাক্ষিক কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

SCO-র এই বৈঠকে সদস্য দেশগুলির মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান, সভ্যতার ঐতিহ্য এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা। রাজনৈতিক টানাপড়েনের আবহে পাকিস্তান এই আমন্ত্রণ গ্রহণ করে কি না, এখন সে দিকেই নজর আন্তর্জাতিক মহলের। ‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথম এই আমন্ত্রণ দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনও নতুন বার্তা বহন করে কি না, তা অবশ্য সময়ই বলবে।

ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে, এক ধাক্কায় চাকরি হারানোর ই-মেল পেলেন ২৫০ জন

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের