কাজের সময়ে মোবাইল নয়! সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম সরকারের

খানেই শেষ নয়, আদালত রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে প্রস্তাবিত নিয়মনীতির ওপর একটি বিশদ প্রতিবেদন দাখিল করার নির্দেশও দিয়েছে। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্যক্তিগত কাজের জন্য অফিসে থাকাকালীন আর ব্যবহার করা হবে না মোবাইল ফোন। কর্মক্ষেত্রে মোবাইল ফোনের ব্যবহার কমাতে হাইকোর্টের  নির্দেশে এবার এমনই বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। আদালতের পর্যবেক্ষণ, কর্মক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহার করলে কাজের ক্ষেত্রে বড়সড় সমস্যা দেখা দিচ্ছে। আর তাই কাজের সময়ে যাতে কোনও ব্যক্তিগত কাজের জন্য সরকারি কর্মীরা মোবাইল ফোন না ব্যবহার করে তার জন্যই এবার নতুন নিয়ম আনতে চলেছে রাজ্য সরকার। তবে এই নতুন নিয়ম আমাদের  রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য নয়। ই নিয়ম চালু হতে চলেছে দক্ষিণের রাজ্য চেন্নাইতে।

জানা যাচ্ছে, সম্প্রতি মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ রাজ্য সরকারকে সরকারি কর্মচারীদের ওপর এই নতুন নিয়ম জারি করার নির্দেশ দিয়েছে। আদালত রাজ্য সরকারকে এই বিষয়ে সংশ্লিষ্ট বিধিনিষেধ তৈরি করতে এবং তাঁদের লঙ্ঘনকারী সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। এখানেই শেষ নয়, আদালত রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে প্রস্তাবিত নিয়মনীতির ওপর একটি বিশদ প্রতিবেদন দাখিল করার নির্দেশও দিয়েছে। 

বিষয়টি সামনে এসেছে যখন একজন সাসপেন্ডেড সরকারি স্বাস্থ্যকর্মী তাঁর সাসপেনশন বাতিল করার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন। ওই কর্মীর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি কাজের সময়ে মোবাইল ব্যবহার করেছেন। কিন্তু আদালত তো ওই কর্মীর সাসপেনশন বাতিল করেইনি, উল্টে সরকারি কর্মচারীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি নিয়ে নিয়ে তামিলনাড়ু সরকারকে একটি সংশ্লিষ্ট বিধিনিষেধ বানানোর নির্দেশ দিয়েছেন। 

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫