শিমুল গাছে ফুটে উঠল স্বয়ং বজরংবলী! দর্শন করতে দূরদূরান্ত থেকে নদিয়ায় আসছেন ভক্তরা

Share:

নিজস্ব প্রতিনিধি: গাছের গায়ে ফুটে উঠেছে হনুমানজির মুখের অবয়ব! এক ঝলক দেখতে ভিড় জমাচ্ছেন ভক্তরা। প্রকৃতির এমন অদ্ভুত রূপ দেখে বিস্মিত স্থানীয় বাসিন্দারা। কারও চোখে এটি অলৌকিক নিদর্শন, আবার কারও কাছে গভীর বিশ্বাস ও ভক্তির বিষয়। ইতিমধ্যেই গাছের গায়ে ফুটে ওঠা অবয়বকে ঘিরে শুরু হয়েছে পুজো-অর্চনা। এমনকী, সেখানে মন্দির তৈরির উদ্যোগও নিচ্ছেন স্থানীয় সনাতনী ধর্মাবলম্বীরা।

নদিয়ার ফুলিয়ার নবলা পঞ্চায়েতের নেতাজিনগর এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কৌতূহল তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। এলাকাবাসীদের দাবি, একটি সুবিশাল শিমুল গাছের গায়ে স্পষ্টভাবে ফুটে উঠেছে মহাবীর বজরংবলীর মুখের মতো অবয়ব। সেই দৃশ্য দেখতে প্রতিদিনই সেখানে হাজির হচ্ছেন বহু মানুষ। কেউ ফুলের মালা দিয়ে গাছের ওই অংশ সাজিয়ে তুলছেন, কেউ আবার মাথা নত করে প্রণাম জানাচ্ছেন। শুরু হয়েছে নিয়মিত পুজো-অর্চনাও। স্থানীয়দের কথায়, এমন ঘটনার কথা আগে অনেকের মুখে শুনেছেন তাঁরা। কিন্তু নিজের চোখে এই ধরনের দৃশ্য দেখার অভিজ্ঞতা হয়নি। তাই শিমুল গাছের গায়ে এমন অবয়ব নজরে আসতেই এলাকায় ছড়িয়ে পড়ে খবর। ধীরে ধীরে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও ভক্তদের আনাগোনা বাড়তে শুরু করেছে।

আরও পড়ুন: প্রি-ওয়েডিং শ্যুটে একগুচ্ছ বেলুনের টানে উড়তে বসেছিলেন তরুণী, ক্যামেরাম্যানের তৎপরতায় বাঁচল প্রাণ

স্থানীয় সনাতনী ধর্মাবলম্বীদের একাংশের উদ্যোগে ওই জায়গায় মন্দির নির্মাণের পরিকল্পনাও করা হচ্ছে। তাঁদের আশা, আগামী দিনে এই স্থানটি ধর্মীয় ক্ষেত্র হিসেবে পরিচিতি পাবে। তবে গাছের গায়ে তৈরি হওয়া অবয়বটি প্রাকৃতিক গঠনের ফল বলেই মনে করা যেতে পারে। যদিও ভক্তদের কাছে তার ধর্মীয় তাৎপর্যই এখন সবচেয়ে বড় বিষয়। উল্লেখ্য, প্রাচীন মন্দির, মঠ এবং নানা ধর্মীয় ঐতিহ্যের জন্য নদিয়া বরাবরই পরিচিত। এবার ফুলিয়ার এই শিমুল গাছকে ঘিরে নতুন করে মানুষের কৌতূহল তৈরি হয়েছে। প্রকৃতির খেয়াল, নাকি ভক্তদের চোখে দেবদর্শন তা নিয়ে নানা আলোচনা চলছে এলাকায়। আপাতত মহাবীর বজরংবলীর মুখের মতো অবয়ব দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।

‘তদন্ত সংক্রান্ত তথ্য ফাঁস করা হচ্ছে’, হাই কোর্ট গুরুত্ব না দেওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

জগদ্ধাত্রী পুজোর আগেই বড় সাফল্য, গোপন অভিযানে হিন্দমোটর থেকে উদ্ধার ৩০ কেজি গাঁজা, ধৃত ৪

বাড়িতে বানিয়ে ফেলুন রূপচাঁদা মাছের কোফতা, জমবে দুপুরের খাবার

এবার টলিপাড়াতেও SIR-এর থাবা! বাদ পড়ল কয়েক হাজার ভোটার, শনি ও রবিতে ভোট

‘ওকে মারো, ও এটাই ডিজার্ভ করে’, প্রকাশ্য রাস্তায় মহিলাকে হেনস্থা, ভাইরাল ভিডিও

প্রি-ওয়েডিং শ্যুটে একগুচ্ছ বেলুনের টানে উড়তে বসেছিলেন তরুণী, ক্যামেরাম্যানের তৎপরতায় বাঁচল প্রাণ

উৎসবের মরসুমে স্বস্তির নিঃশ্বাস, এক ধাক্কায় কয়েক হাজার টাকা কমল সোনা-রুপোর দাম

দত্তপুকুরে সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু, উদ্ধার সুইসাইড নোট!

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ