‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের বিরুদ্ধে আজ, রবিবার দিল্লিতে মেগা মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে ইন্ডিয়া জোট। এসআইআর স্থগিত ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ, এই দুই দাবিতে পথে নেমেছে বিরোধী জোট ইন্ডিয়া। আর কিছুক্ষণের মধ্যেই বিশাল মিছিল শুরু হবে। দিল্লির কনৌট প্লেস থেকে যাবে সেই মিছিল যাবে রামলীলা ময়দান পর্যন্ত। সেই মিছিলে যোগ দিতে দলীয় কর্মী থেকে আমজনতা সবাইকে আহ্বান জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি।

মিছিল শুরুর আগে এদিন এক্সে রাহুল আহ্বান জানান, ‘দিল্লি তৈরি হয়ে যাও। ভোট বাঁচাও, দেশ বাঁচাও, কনৌট প্লেসে চলে আসুন, একসঙ্গে মিলে পথে নামব। রামলীলা ময়দান যাব, আসতেই হবে।’ এদিন দিল্লিতে জ্ঞানেশের অপসারণের দাবিতে বিরাট মিছিলের ডাক দিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। তাতে সামিল হয়েছেন কংগ্রেসের সব নেতারা, উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সপা প্রধান অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব, শারদকন্যা সুপ্রিয়া শুলে সহ একঝাঁক বিরোধী নেতা-নেত্রী। ইতিমধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবন থেকে মিছিল শুরু হয়েছে কনৌট প্লেসের দিকে। সেখান থেকে রামলীলা ময়দানে পায়ে হেঁটে যাবেন রাহুল গান্ধিরা।

আরও পডুন: শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

বিরোধীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। শুধু প্রতিবাদস্থলেই মোতায়েন করা হয়েছে প্রায় ১০ হাজার পুলিশ ও আধাসেনা। দিল্লির রাস্তায় রাস্তায় পুলিশ ব্যারিকেড করে রেখেছে। ভিড় নিয়ন্ত্রণের জন্য সবরকম প্রস্তুতি রাখা হয়েছে। ২৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে শহরজুড়ে।

শীতের সময় বানিয়ে নিন জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পিঠে ‘মাঠাপুলি’

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

বাড়িতেই বানান জাফরানি চিকেন কোরমা! জমে যাবে দুপুরের ভোজ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

নিউটাউনে ফের ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর

মাংস নয়, আলুতেই মাতবে ভোজ! বাড়িতেই বানান সুস্বাদু আলুর রেজালা

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের হাজিরায় কড়াকড়ি, IN-OUT দু’সময়েই ফেস বায়োমেট্রিক বাধ্যতামূলক

ফখরের দুরন্ত শতরান, ২৪ বছর পর ভারতের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান

ক্রিকেটের বাইরে বেসবলেও বাজিমাত, পুরস্কারের ৯৪ লক্ষ দান করে নজির গড়লেন হার্দিক