জলন্ধরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হানি সিংহের ভাইপো, কান্নায় ভেঙে পড়লেন গায়ক

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিখ্যাত র‍্যাপ-গায়ক ইয়ো ইয়ো হানি সিংহের ভাগ্নে। রবিবার (১ নভেম্বর) ভোরে পঞ্জাবের জলন্ধরে দুর্ঘটনাটি ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিখ্যাত র‍্যাপ-গায়ক ইয়ো ইয়ো হানি সিংহের ভাইপো। রবিবার (১ নভেম্বর) ভোরে পঞ্জাবের জলন্ধরে দুর্ঘটনাটি ঘটেছে। সেই সময়ে একটি জন্মদিনের পার্টি থেকে ফোক্সভাগেন গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। দুর্ঘটনায় গায়কের ভাইপো বিদিত ওলাক এবং তাঁর এক বন্ধু নিহত হয়েছেন। হানি সিংহের দাদা তথা পাঞ্জাবি সঙ্গীত সংস্থা স্পিড রেকর্ডসের মালিক দীনেশের ছেলে ছিলেন বিদিত। অন্য় নিহত যুবক ছিলেন পাপি সুইটসের মালিকের ছেলে আরভ তালওয়ার।

পুলিশ সূত্রের খবর, আজ ভোরে জলন্ধরের ফ্লাইওভার দিয়ে ফেরার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টর-ট্রলির সঙ্গে ধাক্কা খায় গায়কের ভাইপোর গাড়ি। তৎক্ষণাৎ গাড়ি উল্টে দুইজনের মৃত্যু হয়। ওই গাড়িতে আরও তিনজন ছিলেন। কিন্তু দুর্ঘটনার আগেই তাঁরা গাড়ি থেকে নেমে যে যার বাড়িতে চলে যান। তাই সেই যাত্রায় তাঁরা প্রাণে বেঁচে যান। নয়তো তাঁরাও দুর্ঘটনার সম্মুখীন হতে পারতেন। পুলিশের প্রাথমিক অনুমান, গায়কের ভাইপোর গাড়ি দ্রুত গতিতে ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক-ট্রলির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় ফোক্সভাগেন গাড়িটি। তবে তাঁরা মদ্যপ ছিলেন কিনা তা জানা যায়নি। ভাগ্নেকে হারিয়ে শোকে কাতর হানি সিংহ।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আবেগঘন পোস্ট করে লিখেছেন, ‘আমার জন্য এটি একটি অন্ধকার বছর। আমার ভাইপোর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। ওম শান্তি।’ এই বিষয়ে বারাদারি থানার এসএইচও সাহিল চৌধুরী জানিয়েছেন, ‘রবিবার ভোর ৩টার দিকে আমরা দুর্ঘটনাটির খবর পাই। তখন পুরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ফ্লাইওভারটি পরিষ্কার করছিলেন এবং আবর্জনা সংগ্রহের জন্য ট্রাক্টর-ট্রলিটি রাস্তার পাশে পার্ক করে রেখেছিলেন। গায়কের ভাইপোর গাড়িটি বিএমসি চক থেকে বিএসএফ চকের দিকে যাওয়ার সময় পার্ক করা পুরসভার গাড়ির সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার আগে ফোক্সভাগেন গাড়িটিতে পাঁচজন ছিলেন। এদের মধ্যে বিদিত ওলাক ও আরাভ তালওয়ার মারা গিয়েছেন।’ ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলিকে নিজেদের হেফাজতে নেয়। তবে এই ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা কোনও হস্তক্ষেপ চান না দাবি করলে তাঁদের মৃতদেহগুলি ফেরত দেওয়া হয়। 

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

পারিবারিক অশান্তির জের, বঁটি দিয়ে স্ত্রীকে টুকরো টুকরো করে কুপিয়ে খুন করল স্বামী

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে পকোড়া

শীতের সময় বানিয়ে নিন জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পিঠে ‘মাঠাপুলি’

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

নিউটাউনে ফের ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর