ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিনের ডাল খেতে খেতে একঘেয়েমি লাগছে? তাহলে স্বাদ বদলাতে একবার বানিয়ে দেখতে পারেন রাজস্থানের বিখ্যাত পাঁচমেশালি ডাল। পাঁচ রকম ডালের পুষ্টিগুণ, দেশি ঘি আর সুগন্ধি মশলার অসাধারণ মেলবন্ধনে তৈরি এই পদ। গরম ভাত, রুটি, পরোটা কিংবা রাজস্থানী বাটির সঙ্গে এই ডাল পরিবেশন করলে জমে যাবে দুপুর বা রাতের খাবার। সবচেয়ে বড় কথা, খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই সুস্বাদু পদ।

 

উপকরণ

অড়হর ডাল – ২ টেবিল চামচ

মুগ ডাল – ২ টেবিল চামচ

ছোলার ডাল – ২ টেবিল চামচ

বিউলির ডাল – ২ টেবিল চামচ

মসুর ডাল – ২ টেবিল চামচ

পেঁয়াজ কুচি – ১টি

টমেটো কুচি – ২টি

কাঁচালঙ্কা – ২টি

আদা-রসুন বাটা – ১ চা চামচ

হলুদ গুঁড়ো – ১ চা চামচ

লাল লঙ্কার গুঁড়ো – ১ চা চামচ

জিরে – ১ চা চামচ

হিং – এক চিমটি

দেশি ঘি – ২ টেবিল চামচ

নুন – স্বাদমতো

ধনেপাতা কুচি – সামান্য

প্রথমে পাঁচ রকম ডাল একসঙ্গে ভাল করে ধুয়ে নিন। এরপর অন্তত ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখুন। এতে ডালগুলি ভালোভাবে নরম হবে এবং দ্রুত সেদ্ধ হবে। এবার প্রেসার কুকারে ভিজিয়ে রাখা ডালগুলি দিয়ে দিন। প্রয়োজনমতো জল, হলুদ ও স্বাদমতো নুন মিশিয়ে ঢাকনা বন্ধ করুন। ৩-৪টি সিটি দিয়ে ডাল সেদ্ধ করে নিন। প্রেশার সম্পূর্ণ বেরিয়ে গেলে ঢাকনা খুলে ডালগুলি হালকা হাতে ম্যাশ করে নিন। এবার কড়াইয়ে দেশি ঘি গরম করুন। তাতে জিরে ও এক চিমটি হিং ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। আদা-রসুন বাটা এবং কাঁচালঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। এবার কড়াইয়ে টমেটো কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। টমেটো নরম হয়ে গেলে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে বুঝবেন কষানো হয়ে গিয়েছে। এবার কড়াইয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিন। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে কয়েক মিনিট কম আঁচে ফুটতে দিন। ডাল বেশি ঘন হয়ে গেলে প্রয়োজনমতো সামান্য জল মিশিয়ে নিতে পারেন। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন।

শীতকালে বুকে ভারী ভাব? বাড়াতে পারে করোনারি সিন্ড্রোমের ঝুঁকি!

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

‘কুছ তো লোগ কেহেঙ্গে’, ‘রামায়ণ’ নিয়ে বিতর্কে মুখ খুললেন ‘রাম’ রণবীর কাপুর

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

ধর্মীয় নেতাকে ফাঁসাতে বাড়িতে মাদক রাখছে পুলিশ, গোপন ক্যামেরায় ফাঁস উর্দিধারীদের কীর্তি

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের