বলিউড সুন্দরীর প্রেমে পড়েছেন রাষ্ট্রপতির প্রাক্তন এডিসি ঋষভ সিংহ সাম্বিয়াল! ঝড়ের বেগে ভাইরাল ছবি

ফের শিরোনামে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রাক্তন এডিসি মেজর ঋষভ সিংহ সাম্বিয়াল! এবার তিনি গ্ল্যামার দুনিয়ায় পা রাখতে চলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শিরোনামে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রাক্তন এডিসি মেজর ঋষভ সিংহ সাম্বিয়াল! এবার তিনি গ্ল্যামার দুনিয়ায় পা রাখলেন। তবে কী তিনি বলিউডের পরবর্তী নায়ক? রাষ্ট্রপতির সুরক্ষায় সবসময় ছায়ার মতো পাশে থাকা এবং বিভিন্ন অঙ্গভঙ্গির কারণে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি সেনসেশন হয়ে উঠেছিলেন ঋষভ। ভারতীয় সেনাবাহিনীতে ১২ বছর কাজ করার পর, ব্যক্তিগত কারণ দেখিয়ে মাত্র ৩০ বছর বয়সেই অবসর নিয়েছেন তিনি। তাঁর এই সিদ্ধান্ত অনেককেই অবাক করেছে। তাঁর আকর্ষণীয় ব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়ার কাছেও খুব প্রিয়। কিন্তু মেজর সাম্বিয়াল এখন কী করছেন? সম্প্রতি ঋষভের কিছু ছবি-ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে একজন সুন্দরীকেও দেখা যাচ্ছে। যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। তাঁর প্রেম নিয়েও জল্পনা শুরু হয়েছে।

ছবিতে তাঁকে হিরোদের তুলনায় কোনও অংশে কম লাগছে না। ভক্তরা বেশ পছন্দ করেছেন তাঁর ছবিগুলি। কিন্তু সত্যি কি তিনি অভিনয়ে বা মডেলিংয়ে ডেবিউ করতে চলেছেন? সম্প্রতি ভারতীয় স্ট্রিটওয়্যার ব্র্যান্ড ‘বঙ্কার্স কর্ণার’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ঋষভ। ব্র্যান্ডটির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রাক্তন এডিসির ফটোশুট-ভিডিয়ো শেয়ার করা হয়েছে। এই ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হলেন অভিনেত্রী অনুষ্কা সেন। ভাইরাল ছবিগুলিতে তাঁকে সেনার জলপাই রঙের পোশাক ও কমব্যাট বুট ছেড়ে একেবারে ক্যাজুয়াল ও স্ট্রিটওয়্যার লুকে দেখা গিয়েছে। ফ্যাশন ব্র্যান্ডের নতুন কালেকশনের জন্যে তিনি ফটোশুট করেছেন করেছেন। ফটোশুটে তাঁর সঙ্গে যোগ দিয়েছেন অভিনেত্রী অনুষ্কা সেনও।

দুজনেরই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়চ্ছে। একজন লিখেছেন, ‘ব্র্যান্ড ফটোশুটে ঋষভের চালচলন দেখার মতো। ইউনিফর্মে মেজরের এই রূপান্তরে আমি মুগ্ধ। তাঁর ব্যক্তিত্ব তারকাদের মতো। বলিউডে তাঁর এন্ট্রি নেওয়া উচিৎ। তাঁর ব্যক্তিত্ব ও চেহারা দুটোই শক্তিশালী।’ আবার অন্যজন বলেছেন, ‘সবচেয়ে আইকনিক মডেল।’ তবে, অনেকেই মেজর ঋষভের এই লুকের সমালোচনা করেছেন। তাকে ট্রোল করেছে। একজন বলেছেন, ‘ইউনিফর্মে তাকে আরও ভাল লাগত।’ তবে জানিয়ে রাখি, প্রাক্তন এডিসি মেজর ঋষভ সিংহ সাম্বিয়াল সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ইনস্টাগ্রামে তাঁর ২৫ লক্ষ ফলোয়ার রয়েছে।

‘কুছ তো লোগ কেহেঙ্গে’, ‘রামায়ণ’ নিয়ে বিতর্কে মুখ খুললেন ‘রাম’ রণবীর কাপুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

ধর্মীয় নেতাকে ফাঁসাতে বাড়িতে মাদক রাখছে পুলিশ, গোপন ক্যামেরায় ফাঁস উর্দিধারীদের কীর্তি

মর্মান্তিক! রাজস্থানে রাস্তা নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট শ্রমিকের মৃত্যু

‘আমাদের একা থাকতে দিন’, মেয়ের ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন সঞ্জয় গুপ্তের স্ত্রী

সকালের জলখাবারে স্বাদবদল! বাড়িতেই বানান চিজি বেকড অমলেট, রইল সহজ রেসিপি

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক