‘আমেরিকানরা বিরক্ত হলে ইজরায়েলের প্রধানমন্ত্রী হব’, ট্রাম্পের মন্তব্যে ঝড়

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকা তার ওপর বিরক্ত হয়ে গেলে ইজরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইজরায়েলে তাঁর জনপ্রিয়তা ৯৯ শতাংশ। তাই আমেরিকার নাগরিকেরা কোনও দিন তাঁকে আর পছন্দ না করলে ইজরায়েলে গিয়ে বসবাস করার পাশাপাশি সে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বও নিতে পারেন তিনি। মঙ্গলবার আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের দিন ফক্স নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ টেলিফোনে সাক্ষাৎকার দেওয়ার সময় এই মন্তব্য করেন ট্রাম্প।

ইজরায়েলের সঙ্গে আমেরিকার সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়েই নিজের জনপ্রিয়তার প্রসঙ্গ তোলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, ইজরায়েলে তাঁর সমর্থনের হার ৯৯ শতাংশ। এমনকি ইতিহাসে আর কারও এত বেশি জনপ্রিয়তা ছিল না বলেও দাবি করেন তিনি। সেই প্রসঙ্গেই আমেরিকার মানুষ তাঁর উপর বিরক্ত হয়ে পড়লে ইজরায়েলে চলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেন ট্রাম্প। তবে পুরো বিষয়টিই তিনি রসিকতার ছলে বলেছেন।

আরও পড়ুনঃ ভারত-পাক সীমান্তের কাছে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ! অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন 

এ দিন সাক্ষাৎকারে ইজরায়েলকে আমেরিকার আর্থিক সহায়তা দেওয়ার বিষয়েও মুখ খোলেন ট্রাম্প। তাঁর দাবি, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই বছরে প্রায় ৪০০ কোটি ডলারের আর্থিক সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। চলতি বছরের শেষ থেকে এই সহায়তা বন্ধ হতে পারে বলে জানান তিনি। ট্রাম্পের বক্তব্য, ইজরায়েল এখন যথেষ্ট সমৃদ্ধ দেশ। তাই আমেরিকার কাছ থেকে ওই অর্থ নেওয়ার প্রয়োজন নেই তাদের। তবে ভবিষ্যতে প্রয়োজন হলে ইজরায়েলকে সাহায্য করার আশ্বাসও দিয়েছেন তিনি।

ভারতীয় বোলারদের দাপটে দিশেহারা, গিলদের ১৮৬ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

অঙ্কের সিলেবাসে বড়সড় বদল! বাংলার কলেজ-বিশ্ববিদ্যালয়ে আসছে বৈদিক গণিত

‘আমি প্রার্থী হলে জিততাম’, মধ্যবর্তী নির্বাচনে হারের ইঙ্গিত মিলতেই সাফাই ট্রাম্পের

স্ত্রীর কাটা মুণ্ডু হাতে ঝুলিয়ে মন্দিরে বসে স্বামী! হাড়হিম ঘটনা দক্ষিণ দিনাজপুরে

সাত সকালে নরেন্দ্রপুর সহ বাংলায় একাধিক জায়গায় তল্লাশি ইডির 

সকাল থেকেই মুখ ভার আকাশের, কালীপুজোয় ভাসবে বাংলা?

ভারত-পাক সীমান্তের কাছে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ! অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন 

ছটপুজোয় অস্তগামী সূর্যকে প্রথম অর্ঘ্য নিবেদনের কারণ জানলে অবাক হবেন

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

আজকের রাশিফল: আর্থিক লাভের সুযোগ, অযথা তর্ক-বিতর্কে জড়িয়ে পড়বেন না

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ