মুখে দিলেই স্বাদ লেগে থাকবে, বানান অনুষ্ঠান বাড়ির মুচমুচে ফিশ চপ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অনুষ্ঠান বাড়ির স্টাইলে তৈরি মুচমুচে ফিশ চপ বাঙালির যেকোনো আড্ডার অন্যতম সেরা আকর্ষণ।মুখে দিলেই উপরের মচমচে আস্তরণ আর ভেতরে নরম, সুস্বাদু মাছের পুরের মেলবন্ধন মুখে এক অসাধারন স্বাদ এনে দেয়। বিয়েবাড়ি বা যেকোনো ঘরোয়া অনুষ্ঠানে স্টার্টার হিসেবে এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। ঘরে বসেই বানান মুচমুচে স্বাদের ফিশ চপ।  

উপকরণ

কাতলা বা রুই মাছ-৫০০ গ্রাম

পেঁয়াজ আদা ও রসুন কুচি-২ টেবিল চামচ

হলুদ গুঁড়ো-১/২ চা চামচ

লঙ্কা গুঁড়ো-১ চা চামচ

জিরে গুঁড়ো-১/২ চা চামচ

ধনে গুঁড়ো-১/২ চা চামচ

নুন- স্বাদ অনুযায়ী

গোলমরিচ গুঁড়ো-১/২ চা চামচ

সিদ্ধ আলু- ২/৩ টি (মাঝারি)

কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ

সর্ষের তেল – ১ কাপ

ধনেপাতা কুচি-২ চা চামচ

ভাজা মসলা:

শুকনো লঙ্কা-৫ টি

গোটা জিরা-১ চা চামচ

গোটা ধনে-১ চা চামচ

গোটা গোলমরিচ-২ চা চামচ

এলাচ, লবঙ্গ ও দারুচিনি-২ টি করে

পদ্ধতি

মাছ নুন হলুদ ও গোলমরিচ গুঁড়ো ও জল দিয়ে সিদ্ধ করে মাছের কাঁটা ছারিয়ে রাখুন। ভাজা মশালার সমস্ত উপকরণ শুকনো করে ভেজে ঠান্ডা করে মিক্সিতে পাউডার করে নিন। প্যানে ২ চামচ তেল গরম করে পেঁয়াজ, আদা ও রসুন কুচি দিয়ে ভাজতে থাকুন, ভাজা হলে এর মধ্যে মাছ দিয়ে নাড়তে থাকুন।২ মিনিট পর সমস্ত গুঁড়ো মসলা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিন। এরপর সিদ্ধ আলু স্মাশ করে মাছের মধ্যে দিয়ে ভালো করে ভাজতে থাকুন। ভাজা মসলা দিয়ে ভালো করে মেখে নিন ও ধনে পাতা কুচি দিয়ে দিন।পুর  ঠান্ডা করুন। একটি পাত্রে কর্নফ্লাওয়ার, জল , নুন ও গোলমরিচ দিয়ে ব্যাটার তৈরী করুন। চপের পুর থেকে একটু নিয়ে ছোট ছোট চপ বানিয়ে নিন।এবার চপ গুলো প্রথমে ব্রেডক্রাম্বে মেখে কর্নফ্লাওয়ার এর ব্যাটার এ ডুবিয়ে আবার ব্রেডক্রাম্বে মেখে নিন।প্যানে তেল গরম করে ডিপ ফ্রাই করে কাসুন্দি ও স্যালাড সহ পরিবেশন করুন।

রন্ধনশিল্পীঃ সঞ্চালী দে

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮