অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

Share:

নিজস্ব প্রতিনিধি: অগ্নিবীরদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। তাদের চাকরির মেয়াদ দুই বছর বৃদ্ধি করল কেন্দ্র। আজ, বুধবার সেই ঘোষণা করেছেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল রাজা সুব্রমণি। তিনি জানিয়েছেন, অগ্নিবীরদের নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তাতে সিলমোহর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অগ্নিবীরদের চাকরির মেয়াদ ২ বছর বৃদ্ধির মানে হল তারা এবার ৪ বছর থেকে ৬ বছর পর্যন্ত কাজ করতে পারবে। এতদিন চারবছর ছিল কাজের সময়সীমা। সেটাই বৃদ্ধি করা হল কেন্দ্রীয় সরকারের তরফে।

অগ্নিবীর প্রকল্প ঘোষণার পর থেকেই এর বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করতে দেখা গিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলিকে। দেশের যুবসমাজের সঙ্গে প্রহসন এই প্রকল্প, এমনটাই বারবার তোপ দেগে বলেছে কংগ্রেস সহ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। যদিও বিরোধীদের আপত্তিতে কর্ণপাত না করেই অগ্নিবীর প্রকল্প চালু করেছিল মোদি সরকার। আর এদিন সেই অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা করে দিল কেন্দ্র। বলা যেতে পারে, অগ্নিবীরদের প্রাক দীপাবলির উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিষয়ে এদিন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল রাজা সুব্রমণি জানিয়েছেন, ‘২৫ শতাংশ অগ্নিবীরদের সেনাবাহিনীতে নেওয়া হয়। এবার বাকি ৭৫ শতাংশের জন্য মেয়াদ বাড়ল অতিরিক্ত ২ বছর। তাঁদের বেতনও বাড়বে। ৪+২, অর্থাৎ ছ’বছর পর তাঁরা চাইলে সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন। সেনার তিন বাহিনী অগ্নিবীরদের পর্যালোচনা করেছে। এটা চলছিলই, তারপরই আমরা মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। অগ্নিবীরদের প্রথম ব্যাচ এবছর চার বছরের মেয়াদ সম্পূর্ণ করবে। তারপরেই বাছাই পর্ব শুরু হবে। অতিরিক্ত মেয়াদের প্রথম বছরে বেতন ৪৩, ৫০০ টাকা পাবেন অগ্নিবীররা। দ্বিতীয় বছরে পাবেন ৪৭ হাজার টাকা।’

আরও পডুন: চলছিল ক্লাস, আচমকাই মেঝেতে লুটিয়ে পড়ে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রীর

২০২২ সালে চালু হওয়া ‘অগ্নিপথ’ প্রকল্পের আওতায় ভারতের সশস্ত্র বাহিনীতে স্বল্পমেয়াদে কর্মী নিয়োগ করা হয়। এই প্রকল্পের লক্ষ্য হল তিনটি বাহিনীর অর্থাৎ সেনা, নৌসেনা ও বায়ুসেনাতে সদস্যদের বয়সের গড় কমিয়ে আনা। এই প্রকল্পের অধীনে যারা নিয়োগ পান, তাদের ‘অগ্নিবীর’ বলা হয়।

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা মমতাপন্থী বিধায়ক শোভনদেবের, হাইকোর্টে ফিরল মামলা